ছোট পর্দার জনপ্রিয় মুখ তাসনিয়া ফারিণকে প্রথম বড় পর্দায় দেখার অপেক্ষার অবসান হতে চলেছে। তাঁর প্রথম চলচ্চিত্র ‘আরো এক পৃথিবী’র পোস্টার প্রকাশ পেয়েছে।
লন্ডনের বিভিন্ন জায়গায় এই ছবির শুটিং হয়েছে। আপাতত বাংলাদেশে বড় পর্দায় দর্শকরা এটি দেখতে পাবেন না। অতনু ঘোষ পরিচালিত এই চলচ্চিত্র পশ্চিমবঙ্গে মুক্তি পাবে আগামী ২ ডিসেম্বর।
অভিনয় জীবনের প্রথম চলচ্চিত্র নিয়ে ফারিণ আজকের পত্রিকাকে বলেন, এই চলচ্চিত্রে তিনি ‘প্রতীক্ষা’ নামে এক তরুণীর চরিত্রে অভিনয় করেছেন। মেয়েটির ১১ বছরের জীবন অভিযাত্রার গল্প এটি। গল্পে প্রতীক্ষা নিজের প্রকৃত পরিচয়, প্রকৃত আশ্রয় খুঁজে বেড়ান। শেষ পর্যন্ত কী হয় সেটা প্রেক্ষাগৃহে দেখতে হবে।
এসকে মুভিজ প্রযোজিত এই চলচ্চিত্রে ফারিণ ছাড়া আরো অভিনয় করছেন–কৌশিক গঙ্গোপাধ্যায়, সাহেব ভট্টাচার্য ও অনিন্দিতা বসু।
এর আগে ‘রবিবার’ ও ‘বিনি সুতোয়’ নামে অতনু ঘোষের আলোচিত দুই চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসা কুড়ান বাংলাদেশের আরেক জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।
একই নির্মাতার নির্দেশনায় নিজের প্রথম ছবিতে ফারিণ কতোটা দর্শকনন্দিত হতে পারেন তা দেখার বিষয়।

১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
২ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৮ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১৩ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১৩ ঘণ্টা আগে