
রাশিয়া–ইউক্রেন যুদ্ধের জেরে বিশ্ব অর্থনীতিতে চলছে মন্দা। বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির প্রধান দেশগুলো কমিয়ে দিয়েছে পোশাক ক্রয়। এর ধাক্কা এসে পড়ছে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকে। বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান আশঙ্কা প্রকাশ করেছেন, ‘চলতি অক্টোবর মাসে পোশাক রপ্তানি ২০ শতাংশ কমবে।’
আজ রোববার বিজিএমইএ নিজস্ব ভবনে আয়োজিত মিট দ্যা প্রেস উইথ ফারুক হাসান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বিজিএমইএ সভাপতি বলেন, ‘এ অর্থবছরের প্রথম দুই মাসে, জুলাই-আগস্টে প্রবৃদ্ধি ভালো ছিল। কিন্তু গত দু’মাসে আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, ক্রয়াদেশ ক্রমশ কমছে। চলতি বছরের সেপ্টেম্বর মাসে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি-৭.৫২ শতাংশ হ্রাস পেয়েছে। আমার আশঙ্কা চলতি অক্টোবর মাসে তৈরি পোশাক রপ্তানি কমবে ২০ শতাংশ।’
ফারুক হাসান বলেন, ‘চলতি বছরের আগস্ট পর্যন্ত পোশাক শিল্পে টানা প্রবৃদ্ধি হয়েছে। যে কারণে গত অর্থবছরে এ শিল্প খাত থেকে রপ্তানি হয়েছে ৪২.৬ বিলিয়ন মার্কিন ডলার। কিন্তু গত দু’মাসে আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি ক্রয়াদেশ ক্রমশ কমছে। আমার আশঙ্কা পোশাক রপ্তানির এই নেতিবাচক প্রবৃদ্ধি অক্টোবরের পর নভেম্বরেও অব্যাহত থাকবে।’
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, বিশ্বব্যাপী অর্থনৈতিক অস্থিরতা, মূল্যস্ফিতি এবং খুচরা বাজারে প্রভাবের কারণে মার্কিন যুক্তরাষ্ট্র এবং জার্মানিসহ প্রধান বাজারগুলোতে প্রবৃদ্ধি হ্রাস পাচ্ছে বলেও জানান বিজিএমইএ সভাপতি।
মিট দ্যা প্রেস অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজিএমইএর সহসভাপতি শহিদুল্লাহ আজিমসহ পরিচালনা বোর্ডের সদস্যরা।

দেশে দৈনিক ৩৮০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা থাকলেও নিয়মিত ২৭০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা সম্ভব হয়। তবে গত ২১ জুলাই সাগরে ভাসমান এক্সিলারেট এনার্জির টার্মিনালে আগুন লেগে গেলে সরবরাহ কমতে থাকে। গত এক মাসে সামিট ও এক্সিলারেট এনার্জির দুইটি টার্মিনালে বারবার বিপত্তি দেখা দিলে দেশে...
৯ ঘণ্টা আগে
বাণিজ্য চুক্তি নিয়ে কয়েক দিনের আলোচনা ব্যর্থ হওয়ায় কানাডার বেশ কিছু পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। শনিবার (২২ আগস্ট) থেকে নতুন এ শুল্ক কার্যকর হয়েছে। এর জবাবে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য আলোচনা স্থগিতের ঘোষণা করেছেন এবং পাল্টা...
৯ ঘণ্টা আগে
বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম আঞ্চলিক বিমান পরিবহন (অ্যাভিয়েশন) কেন্দ্র বা ‘হাব’ হিসেবে গড়ে তুলতে হলে সরকার, বিমানবন্দর কর্তৃপক্ষ এবং বেসরকারি বিমান সংস্থাগুলোর মধ্যে সমন্বিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা অপরিহার্য বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।
১১ ঘণ্টা আগে
২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৫ হাজার ৩০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১ হাজার ৮৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৬৪ হাজার ৮১২ টাকা নির্ধারণ হয়েছে।
১৪ ঘণ্টা আগে