যুক্তরাজ্যে করোনাভাইরাসের অতিসংক্রামক দুটি নতুন ধরন শনাক্ত হয়েছে। ফলে ইউরোপজুড়ে করোনার নতুন ঢেউ শুরু হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছেন ব্রিটিশ স্বাস্থ্য কর্মকর্তারা।
ব্রিটিশ গণমাধ্যম ইনডিপেনডেন্টের প্রতিবেদনে জানা যায়, এরই মধ্যে অতিসংক্রামক বিকিউ.১ ও এক্সবিবি নামে দুটি ধরন শনাক্ত হয়েছে। যুক্তরাজ্যে বিকিউ পয়েন্ট ওয়ান শনাক্ত হয়েছে ৭০০ জনের শরীরে। আর কথিত এক্সবিবি ধরনে আক্রান্ত শনাক্ত হয়েছে অন্তত ১৮ জন।
বিকিউ.১ ও এক্সবিবি অতিসংক্রামক অমিক্রনেরই উন্নত ধরন। এ দুটি ধরন শরীরের রোগ প্রতিরোধক্ষমতা খুব একটা প্রতিহত করতে পারবে না বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। আসছে নভেম্বরের শেষ নাগাদ এর জেরে করোনার নতুন ঢেউ ইউরোপের পাশাপাশি উত্তর আমেরিকায় ছড়িয়ে পড়তে পারে।
করোনার নতুন ধরন নিয়ে গবেষণা এবং নিবিড়ভাবে পর্যবেক্ষণ চলছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের স্বাস্থ্য ও নিরাপত্তা সংস্থা ইউকেএইচএসএ। সংস্থার ক্লিনিক্যাল অ্যান্ড ইমার্জিং ইনফেকশন বিভাগের পরিচালক মীরা চান্দ বলেন, করোনার নতুন ধরন মোকাবিলায় টিকা কর্মসূচিতে জোর দেওয়ার বিকল্প নেই।
এর আগে গত মাসে অতিসংক্রামক ধরন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ইংল্যান্ডের ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ভাইরোলজিস্ট লরেন্স ইয়াং। তিনি বলেন, নতুন ধরনে সংক্রমণ বাড়িয়ে দেওয়ার আশঙ্কা রয়েছে।
২০২০ সালের শুরুতে ছড়িয়ে পড়া করোনা মহামারিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশ। ওয়ার্ল্ডোমিটারসের সবশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বে করোনার সংক্রমণ ৬৩ কোটি ৫০ লাখ ৭০ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৬৫ লাখ ৯২ হাজার ৬৫১ জনের। এর মধ্যে যুক্তরাষ্ট্রেই প্রাণ গেছে ১০ লাখ ৯৫ হাজারের বেশি মানুষের। আর যুক্তরাজ্যে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১ লাখ ৯৩ হাজার ৬৭৩ জনের।

যুক্তরাজ্যে ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশন-এর পাঁচ কর্মীকে সন্ত্রাসবাদ-সংক্রান্ত আইনে সাজা দেওয়া হবে না বলে রায় দিয়েছেন একজন বিচারক। বার্কলেজ ব্যাংকের একটি শাখায় ভাঙচুরের ঘটনায় দোষী সাব্যস্ত ওই পাঁচ কর্মী এই সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছেন।
১ ঘণ্টা আগে
ইউরোপের আরও একটি দেশ পর্তুগাল প্রকাশ্য স্থানে মুখ ঢেকে রাখার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। দেশটির নতুন আইনে বোরকাসহ মুখ ঢেকে রাখে এমন যেকোনো ধরনের আবরণ নিষিদ্ধ করা হয়েছে। কারণ, এগুলো ব্যক্তির পরিচয় শনাক্তে বাধা সৃষ্টি করে।
২ ঘণ্টা আগে
দীর্ঘ দুই মাস ধোঁয়াশা আর রুক্ষতার মাঝে বন্দী থাকার পর অবশেষে বহু কাঙ্ক্ষিত বৃষ্টি নামল যুক্তরাজ্যের সারে কাউন্টির উইসলি গ্রামে। স্থানীয়দের ভাষ্যমতে, টানা ৬২ দিন এক ফোঁটা বৃষ্টিরও দেখা মেলেনি উইসলিতে।
৩ ঘণ্টা আগে
ইউক্রেন যুদ্ধে দীর্ঘদিন ধরে প্রত্যাশিত অগ্রগতি না পাওয়ায় এবার রাশিয়ার মধ্যযুগীয় ইতিহাসের দিকে তাকালেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ সেনাদের মনোবল চাঙা করতে চতুর্দশ শতকের বিখ্যাত সামরিক নেতা গ্র্যান্ড প্রিন্স দিমিত্রি দনস্কয়ের দেহাবশেষ যুদ্ধরত সেনাদের কাছে নিয়ে যাওয়ার পরিকল্পনায় সমর্থন দিয়েছেন তিন
৪ ঘণ্টা আগে