ইন্টারনেট ব্যবহার করে বার্তা পাঠানোর জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপে বিভ্রাট দেখা দিয়েছে। হঠাৎ করেই বাংলাদেশ, ভারত, যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে হোয়াটসঅ্যাপ দিয়ে বার্তা পাঠানো যাচ্ছে না। বিষয়টি স্বীকার করে নিয়েছে হোয়াটসঅ্যাপের মালিক প্রতিষ্ঠান মেটা। তারা বলছে, সমস্যা মেটাতে কাজ চলছে।
সংবাদমাধ্যম স্কাই নিউজের খবরে বলা হয়েছে, আজ মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে হোয়াটসঅ্যাপে বিভ্রাট দেখা দেয়। সার্ভারের কার্যকারিতাবিষয়ক ওয়েবসাইট ডাউন ডিটেক্টর বলছে, ওই সময় থেকে হোয়াটসঅ্যাপের সার্ভার কাজ না করার রিপোর্ট আসতে থাকে।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, ভারতে সকাল থেকে এ পর্যন্ত ১১ হাজারেরও বেশি রিপোর্ট ডাউন ডিটেক্টরের ওয়েবসাইটে জমা হয়েছে। এ ছাড়া যুক্তরাজ্যে ৫৭ হাজার ৬০০, সিঙ্গাপুরে ১৯ হাজারসহ আরও বেশ কয়েকটি দেশ থেকে রিপোর্ট জমা হয়েছে বলে জানা গেছে। এ নিয়ে হতাশা প্রকাশ করছেন ব্যবহারকারীরা।
এদিকে হোয়াটসঅ্যাপের বিভ্রাট নিয়ে প্রাথমিকভাবে বক্তব্য না দিলেও পরে মুখ খুলেছে মেটা। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বলেছেন, ‘ব্যবহারকারীদের অনেকেই হোয়াটসঅ্যাপে ঢুকতে এবং বার্তা পাঠাতে পারছেন না বলে আমাদের কাছে খবর এসেছে। এ সমস্যা আমরা যত তাড়াতাড়ি সম্ভব সমাধানের চেষ্টা করছি।’

চীনে যুক্তরাষ্ট্রের ব্যবসা-বাণিজ্যের ‘উন্মুক্ত’ সুযোগের জন্য দেশটির প্রেসিডেন্ট সি চিন পিংকে বিশেষ অনুরোধ করবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বুধবার বেইজিংয়ে এক সম্মেলনে যোগ দেওয়ার পথে তিনি এ মন্তব্য করেন।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশে আন্তর্জাতিক ব্যান্ডউইডথ সরবরাহে কোনো ঘাটতি নেই বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)। গতকাল মঙ্গলবার এক সংবাদ বার্তায় এ কথা জানায় তারা।
১০ ঘণ্টা আগে
গভীর রাত। ঘুমন্ত ও নিস্তব্ধ পুরো এলাকা। এমন সময় উচ্চশব্দে বেজে উঠেছে গাড়ির অ্যালার্ম। পুরো এলাকার মানুষের ঘুমের বারোটা বেজে গেল। এমন ঘটনা ঘটছে পূর্ব লন্ডনে। আর এই অ্যালার্মের উৎস গুগলের গাড়ির।
১ দিন আগে
একসময় পোষা পাখির পায়ে চিঠি বেঁধে খবর পৌঁছে দেওয়া হতো নির্দিষ্ট মানুষের কাছে। মাসের পর মাস দেখা কিংবা কথা হতো না অনেকের সঙ্গে। একসময় এল ল্যান্ডফোন, তারপর এসেছে স্মার্টফোন। তখন আমরা অনেকের মোবাইল ফোন নম্বর মুখস্থ রাখতে পারতাম।
১ দিন আগে