মারা গেছেন মঞ্চ, টিভি নাটক ও চলচ্চিত্র অভিনেতা মাসুম আজিজ। একুশে পদক পাওয়া এই অভিনেতা ও নির্দেশক ক্যানসারের পাশাপাশি দীর্ঘদিন ধরে হার্টের সমস্যায়ও ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে গত সপ্তাহে তাঁকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার থেকে লাইফ সাপোর্টে ছিলেন তিনি।
অবশেষে আজ সোমবার বেলা সাড়ে ৩টায় পৃথিবী থেকে বিদায় নিলেন মাসুম আজিজ। তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। মাসুম স্ত্রী এবং দুই সন্তান রেখে গেছেন। মাসুম আজিজের মৃত্যুতে শোক নেমেছে দেশের বিনোদন অঙ্গনে।
আগামীকাল মঙ্গলবার অভিনেতার মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে বলে জানিয়েছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।
বাদ যোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে।
অভিনেতার পারিবারিক সূত্রে জানা গেছে, এরপর মাসুম আজিজের মরদেহ নিয়ে যাওয়া হবে পাবনার গ্রামের বাড়িতে। সেখানেই তাঁকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে।
মাসুম আজিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘অভিনয়ের মাধ্যমেই স্মরণীয় হয়ে থাকবেন এই গুণী শিল্পী।’
প্রধানমন্ত্রী মাসুম আজিজের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
মাসুম আজিজ অভিনয় শুরু করেন মঞ্চনাটকের মাধ্যমে। তখন তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়তেন। প্রথম টিভি নাটকে অভিনয় করেন ১৯৮৫ সালে। হুমায়ূন আহমেদের ‘উড়ে যায় বকপক্ষী’, সালাউদ্দিন লাভলুর ‘তিন গ্যাদা’সহ অসংখ্য টিভি নাটকে অভিনয় করেছেন তিনি। এ ছাড়া ‘গহীনে শব্দ’, ‘এই তো প্রেম’, ‘গাড়িওয়ালা’সহ অনেক সিনেমায়ও দেখা গেছে মাসুম আজিজকে। ‘ঘানি’ সিনেমায় অভিনয়ের জন্য ২০০৬ সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পান তিনি। ‘সনাতন গল্প’ নামে সরকারি অনুদানের একটি সিনেমা পরিচালনাও করেছেন মাসুম আজিজ। সিনেমাটি মুক্তি পায় ২০১৮ সালে। ২০২২ সালে তিনি পান একুশে পদক।

১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
৫ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১৬ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১৬ ঘণ্টা আগে