ষাট ও সত্তরের দশকের ভারতীয় সিনেমায় আশা পারেখ বেশ উল্লেখযোগ্য নাম। ওই সময়ের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন তিনি। শুধু অভিনয়ে নয়, ধ্রপদী নৃত্যশিল্পী হিসেবেও বিখ্যাত আশা। এখনকার বলিউড সিনেমার কাজ, বিশেষ করে নাচ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ভারতীয় সিনেমার এই কিংবদন্তি। বলেছেন, ‘মনে হয় নাচ নয়, যেন অ্যারোবিকস দেখছি।’
আশা পারেখের মত, বলিউডের সিনেমায় এখন আর ভারতীয় সংস্কৃতি দেখা যায় না। নাচের ক্ষেত্রেও এই রকম অন্তঃসারশূন্যতা চোখে পড়েছে তাঁর। নিজেদের সংস্কৃতি ভুলে পাশ্চাত্যের নৃত্য কপি করতেই মরিয়া বলিউড। অভিনেত্রী বলেছেন, ‘আমরা নিজেদের নাচের সংস্কৃতি ভুলে গিয়েছি। তার বদলে নকল করছি পাশ্চাত্যের নৃত্য। এখন যে ধরনের নাচ দেখছি বলিউডে, সেটা আমাদের নিজস্ব শৈলী নয়। কখনো কখনো মনে হয়, নাচ নয়, অ্যারোবিকস করা হচ্ছে। দেখে খুব কষ্ট হয়।’
তবে নির্মাতা সঞ্জয় লীলা বানসালিকে ব্যতিক্রম মনে করেন আশা। ভারতীয় সংস্কৃতিকে বর্তমানে তিনিই পর্দায় ফুটিয়ে তোলেন বলে মত তাঁর। বলেন, ‘ও আলাদা। ওর কাজে নিজেদের সংস্কৃতির প্রতি শ্রদ্ধা চোখে পড়ে।’
মাত্র ১০ বছরেই অভিনয়ে অভিষেক হয় আশার। পরিচালক বিমল রায়ের ‘মা’ সিনেমায় প্রথম শিশুশিল্পীর চরিত্রে অভিনয় করেন। ‘দিল দেকে দেখো’ সিনেমায় নিজেকে মেলে ধরেছিলেন অন্যভাবে। এরপর ‘যব পেয়ার কিসি সে হোতা হ্যায়’, ‘তিসরি মঞ্জিল’, ‘পেয়ার কা মৌসুম’-এর মতো অসংখ্য সফল সিনেমায় অভিনয় করেন আশা পারেখ। ভারতীয় চলচ্চিত্রে অবদানের জন্য সম্প্রতি দাদাসাহেব ফালকে পুরস্কার পান অভিনেত্রী।

অভিনয়ের পাশাপাশি উপস্থাপনায় জনপ্রিয় মুখ আইশা খান। মাছরাঙা টেলিভিশনের রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানার উপস্থাপনায় ব্যস্ত থাকায় পাঁচ মাস নাটকের শুটিং করতে পারেননি আইশা। সম্প্রতি তিনি ফিরেছেন অভিনয়ে। কাজ করছেন ঈদের নাটকের।
৬ ঘণ্টা আগে
শুটিং শুরুর সময় জানানো হয়েছিল, ২০২৫ সালের রোজার ঈদে মুক্তি পাবে আদর আজাদ ও বুবলী অভিনীত ‘পিনিক’। তবে নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। অবশেষে এই রোজার ঈদে মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত পিনিক।
৬ ঘণ্টা আগে
অজয় দেবগনের আলোচিত কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘গোলমাল’। ২০০৬ সালে ‘গোলমাল: ফান আনলিমিটেড’ সাফল্য পাওয়ার পর মুক্তি পেয়েছে আরও তিনটি সিকুয়েল। সেই সাফল্যের ধারাবাহিকতায় গোলমালের পঞ্চম পর্ব তৈরির সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক রোহিত শেঠি। এতে অজয় দেবগনের সঙ্গে যোগ দিচ্ছেন অক্ষয় কুমার
৬ ঘণ্টা আগে
ঈদ উপলক্ষে ইয়াশ রোহান ও পারশা ইভানাকে নিয়ে তৈরি হয়েছে ওয়েব কনটেন্ট ‘একসাথে আলাদা’। আধুনিক নগরজীবনের প্রেম, মান-অভিমান আর সম্পর্কের টানাপোড়েনের গল্প নিয়ে এটি বানিয়েছেন রেজাউর রহমান। গত রোববার রাতে প্রকাশ পেল এর ট্রেলার।
১৬ ঘণ্টা আগে