
কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়ায় যাওয়ার পথে ট্রলারডুবির ঘটনায় ৩৩ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড। আজ মঙ্গলবার ভোরে উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর উপকূল থেকে তাঁদের উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কোস্টগার্ডের টেকনাফের বাহারছড়া আউটপোস্ট স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মো. দেলোয়ার হোসেন।
উদ্ধারকৃতদের বরাত দিয়ে দেলোয়ার হোসেন বলেন, আজ ভোরে রোহিঙ্গাদের নিয়ে সাগরপথে মালয়েশিয়ায় যাওয়ার সময় উপজেলার বাহারছড়া ইউনিয়নের হরমুনিয়াপাড়া এলাকায় তাঁদের বহনকারী ট্রলারটি ডুবে যায়। এতে সব যাত্রী সাগরে ভাসতে থাকে। এ সময় তাঁরা মাছ ধরতে যাওয়া ট্রলার ও নৌকার জেলেদের সহায়তা চেয়েও পাননি। পরে জেলেদের ছুড়ে দেওয়া বয়া ও পানির জারের সহায়তায় সাঁতরে ৩৩ জন কূলের দিকে আসতে থাকেন। পরে কোস্টগার্ডের সদস্যরা তাঁদের উদ্ধার করেন। এখনো অনেকে সাগরে ভাসছেন। উদ্ধারকৃতদের মধ্যে তিন নারী, ২৬ পুরুষ ও চার রোহিঙ্গা রয়েছেন।
দেলোয়ার হোসেন আরও বলেন, ট্রলারে কতজন যাত্রী ছিল তা এখনো জানা যায়নি। সাগরে আরও অনেকেই ভাসমান অবস্থায় রয়েছেন। আজ সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে উদ্ধার কার্যক্রম শুরু করা হয়েছে। উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। তবে সাগরে ভাসতে থাকায় অনেকের প্রাণহানির আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে টেকনাফ স্টেশন কমান্ডার লে. আশিক আহমেদ বলেন, সাগরপথে মালয়েশিয়ায় যাওয়ার পথে ট্রলারডুবির ঘটনা ঘটে। এ সময় তারা ট্রলারের যাত্রীরা সাঁতরে তীরের দিকে আসতে থাকেন। ঘটনার পরপরই এক ব্যক্তি সাহায্যের জন্য জরুরি সেবা-৯৯৯ এ কল করেন। কল পেয়ে কোস্টগার্ডের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে। এ সময় ৩৩ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতদের পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
১ ঘণ্টা আগে
সকাল সাড়ে ১০টার দিকে শফিকুর রহমান তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নিজেদের দোকানে আসেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তাঁর দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে।
১ ঘণ্টা আগে
সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
২ ঘণ্টা আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
২ ঘণ্টা আগে