
দৈনিক বাংলার সম্পাদক ও একুশে পদকপ্রাপ্ত বর্ষীয়ান সাংবাদিক তোয়াব খান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। দৈনিক বাংলার নির্বাহী সম্পাদক শরীফুজ্জামান পিন্টু এক ফেসবুকে স্ট্যাটাসে এ তথ্য নিশ্চিত করেছেন।
বার্ধক্যজনিত জটিলতায় অসুস্থ হলে তোয়াব খানকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। পরে আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।
শরীফুজ্জামান পিন্টু বলেন, ‘তিনি শুধু একজন ব্যক্তি নন প্রতিষ্ঠান ছিলেন। তিনি প্রগতিশীল ও আধুনিক সাংবাদিকতার প্রবক্তাও ছিলেন। সাংবাদিকতাকে প্রতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য তার অবদান অনস্বীকার্য। আমরা আজকে যারা বিভিন্ন গণমাধ্যমের দায়িত্বে রয়েছি, তারা তাঁর ছায়ায় বেড়ে উঠেছি। তিনি আমাদের অনেক পরামর্শ দিতেন, অনুপ্রেরণা দিতেন। সাংবাদিকতার জন্য তার যে নিষ্ঠা তা আমাদের প্রতিনিয়ত ভাবায়।’
তোয়াব খানের ছোটভাই ওবায়দুল কবির খান বাচ্চু বলেন, ‘তোয়াব খানের বড় মেয়ে তানিয়া খান আমেরিকায় আছেন। আজকের রাতের ফ্লাইটের যদি টিকেট পান তাহলে দুইদিনের মধ্যে দেশে ফিরবেন। তিনি দেশে ফিরলে আমরা বনানী কবরস্থানে তোয়াব খানকে দাফন করব। এই দুইদিন ইউনাইটেড হাসপাতালের হিমঘরে রাখা হবে।’ জানাজার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি।
তোয়াব খানের মৃত্যুর সাংবাদ শুনে গণমাধ্যমকর্মীরা ইউনাইটেড হাসপাতালে ছুটে আসেন। তাদের মধ্যে ছিলেন, দৈনিক কালবেলার সম্পাদক আবেদ খান, যুগান্তরের সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইফুল আলম, আজকের পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক কামরুল হাসানসহ অনেকেই।
নতুন আঙ্গিক ও ব্যবস্থাপনায় প্রকাশিত দৈনিক বাংলা ও নিউজ পোর্টাল নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক ছিলেন একুশে পদক পাওয়া বর্ষীয়ান সাংবাদিক তোয়াব খান। দেশ স্বাধীন হওয়ার পর দৈনিক পাকিস্তান থেকে বদলে যাওয়া দৈনিক বাংলার প্রথম সম্পাদকও ছিলেন তিনি।
২০১৬ সালে একুশে পদক পাওয়া তোয়াব খানের সাংবাদিকতা জীবনের হাতে খড়ি ১৯৫৩ সালে সাপ্তাহিক জনতার মাধ্যমে। ১৯৫৫ সালে যোগ দেন দৈনিক সংবাদে। ১৯৬১ সালে তিনি দৈনিক সংবাদের বার্তা সম্পাদক হন। এরপর ১৯৬৪ সালে যোগ দেন দৈনিক পাকিস্তানে।
১৯৫৩ সালে সাংবাদিকতায় আসা তোয়াব খান বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রেস সচিবের দায়িত্বে ছিলেন। ১৯৭৩ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রেস সচিবের দায়িত্বে ছিলেন তিনি। সবশেষ দৈনিক জনকণ্ঠের উপদেষ্টা সম্পাদক ছিলেন তোয়াব খান।
দেশের প্রথম প্রধান তথ্য কর্মকর্তা ও প্রেস ইনস্টিটিউট অফ বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালকের দায়িত্বও পালন করেন তোয়াব খান। মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে শব্দসৈনিকের ভূমিকা পালন করেন এই বর্ষীয়ান সাংবাদিক। সে সময় তাঁর আকর্ষণীয় উপস্থাপনায় নিয়মিত প্রচারিত হয় ‘পিণ্ডির প্রলাপ’ নামের অনুষ্ঠান।

নিজেকে উপমহাপরিদর্শক (ডিআইজি) পরিচয় দিয়ে বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ব্যবহার এবং নির্ধারিত সময়ের আগে কর্মস্থল ত্যাগসহ অসদাচরণের অভিযোগে পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) টুটুল চক্রবর্তীকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার।
৬ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘দেশের সব নাগরিকের সার্বিক মানসিক সুস্থতা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি স্বাস্থ্যকেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে মানসিক স্বাস্থ্যবিষয়ক সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার আহ্বান জানাচ্ছি।’
৭ ঘণ্টা আগে
দ্রুততম সময়ের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট (ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টর) থেকে জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ-সংযোগ নিশ্চিত করা সম্ভব হবে বলে জানিয়েছেন রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ। আজ শুক্রবার রাশিয়ার মস্কোয় বিজ্ঞান ও প্রয
৮ ঘণ্টা আগে
তারেক রহমান বলেন, মানসিক স্বাস্থ্য কেবল চিকিৎসার বিষয় নয়; এটি মানুষের মর্যাদা, পরিবার, সমাজ ও রাষ্ট্রের সামগ্রিক কল্যাণের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। মানসিক স্বাস্থ্যজনিত সমস্যার মধ্য দিয়ে জীবনযাপনকারীদের অভিজ্ঞতা ও অনুভূতিকে গুরুত্ব দিয়ে শোনা এবং সম্মানের সঙ্গে গ্রহণ করা প্রকৃত পরিবর্তনের পূর্বশর্ত।
৯ ঘণ্টা আগে