
ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীদের ‘দেহ ব্যবসায়ী’ বলায় ছাত্রলীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কৃত কলেজ শাখার নেত্রী সামিয়া আক্তার বৈশাখীকে ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষণার দাবি জানিয়েছে শিক্ষার্থীদের একাংশ।
আজ মঙ্গলবার বিকেল ৩টায় কলেজের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান তাঁরা। মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা মুখ ঢেকে রেখেছিলেন। সাধারণ শিক্ষার্থী পরিচয়ে মানববন্ধনে দাঁড়ালেও তাঁরা কেউই সম্পূর্ণ পরিচয় প্রকাশ করতে রাজি হননি। তবে মানববন্ধনে থাকা বেশিরভাগ শিক্ষার্থীই কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার অনুসারী বলে জানা গেছে।
মানববন্ধনে হাতে লেখা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়ানো শিক্ষার্থীরা বলেন, হাতেগোনা কয়েকজন ছাত্রীর জন্য ইডেনের ৪০ হাজার ছাত্রী সম্পর্কে মানুষ খারাপ কথা বলছে। বাসা থেকে হল ছাড়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। যার জন্য আমাদের এই অবস্থার মুখোমুখি হতে হচ্ছে, আমরা সেই বৈশাখীর বহিষ্কার চাই। তাকে স্থায়ীভাবে ক্যাম্পাস থেকে নিষিদ্ধ করা হোক।
তাসলিমা আক্তার নামের একজন ছাত্রী বলেন, ‘চার বছর ধরে হলে থাকি। এমন আত্মীয়-স্বজনরাও আজকাল ফোন দিচ্ছে, যারা আগে কখনো খোঁজখবর নিতেন না। এখন বিভিন্নভাবে টিটকারি দিচ্ছেন।’
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা দাবি করেন, রাজনৈতিক উদ্দেশ্য এবং পদ-পদবির জন্যই নেত্রীরা কাদা ছোড়াছুড়ি করছেন। আর তার প্রভাব পড়ছে সাধারণ শিক্ষার্থীদের ওপর।
মানববন্ধনে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড হাতে এসেছিলেন। এসব প্ল্যাকার্ডে লেখা ছিল ‘ইডেন কলেজের হাজারো ছাত্রীর সম্ভ্রম নিয়ে কথা বলার সাহস বহিষ্কৃতরা পেল কোথায়?’ ‘ইডেন নিয়ে মিথ্যাচার বন্ধ করতে হবে’, ‘কুলাঙ্গার নেত্রীদের জায়গা এই ক্যাম্পাসে হবে না’।
শিক্ষার্থীরা বৈশাখীসহ যেসব বহিষ্কৃত নেত্রী শিক্ষার্থীদের নিয়ে ‘অসত্য’ মন্তব্য করেছেন তাঁদের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান। তাঁরা বলেন, ‘বৈশাখীর মন্তব্যের কারণে ইডেনের শিক্ষার্থীরা সামাজিকভাবে হেনস্তার শিকার হচ্ছেন।’
মুখ ঢেকে রাখার কারণ জানতে চাইলে শিক্ষার্থীরা বলেন, আমরা প্রত্যেকেই পরিবার, প্রতিবেশী, স্বজনদের তির্যক মন্তব্য শুনছি। পরিবারের মানুষদেরও নানারকম কথা শুনতে হচ্ছে। এ জন্য বাধ্য হয়ে মুখ ঢেকে দাঁড়িয়েছি।
মানববন্ধন শেষে ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা ক্যাম্পাসে প্রবেশ করেন। তবে তাঁরা কেউই সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।

স্থানীয়রা জানান, এর আগেও চুরির ঘটনায় নাইম গ্রেপ্তার হয়ে কারাভোগ করেছেন। কারাগার থেকে বের হওয়ার পর পুনরায় তিনি চুরি-ডাকাতিতে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে। জগৎপট্টি, জগন্নাথকাঠি ও শর্ষিনা ছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় তাঁর বিরুদ্ধে চুরির অভিযোগ রয়েছে বলে দাবি স্থানীয়দের।
২২ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্নাতক পর্যায়ে বিদেশি শিক্ষার্থী ভর্তির সংখ্যা ধারাবাহিকভাবে কমে যাচ্ছে। ভর্তির পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যাচ্ছে, কয়েক বছর বিদেশি শিক্ষার্থী ভর্তিতে ইতিবাচক প্রবণতা দেখা গেলেও সর্বশেষ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে কোনো বিদেশি শিক্ষার্থী ভর্তি হননি।
৭ ঘণ্টা আগে
খুলনা মহানগরীতে ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। গত এক সপ্তাহে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাঁচজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়। এরই মধ্যে চার ওয়ার্ডকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ (রেড জোন) হিসেবে চিহ্নিত করে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান জোরদার করেছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)।
৮ ঘণ্টা আগে
কিশোরগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের পেছনের ফটক। এই ফটক ঘেঁষে ৯টি এবং ২০০ গজের মধ্যে গড়ে উঠেছে অর্ধশতাধিক ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক। শুধু জেলা সদরের এই হাসপাতাল নয়, ১২টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের চিত্র একই। প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্সের আশপাশে রয়েছে ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক।
৮ ঘণ্টা আগে