বাংলাদেশের কারাগারে যত বন্দী আছেন তাদের মধ্যে ৬০ শতাংশ মাদকের সঙ্গে জড়িত বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত মাদকাসক্তি নিরাময়ে বেসরকারি খাতের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত গোলটেবিলে মন্ত্রী বলেন, ‘মাদকের মামলার বিচারে সাক্ষী পাওয়া যায় না। লম্বা জট হয়েছে মামলার। সেই জটে হারিয়ে যায় মাদক মামলা। তবে বিশেষ ব্যবস্থা হয়েছে। এখন শাস্তি হচ্ছে। জড়িত ব্যক্তিরা যখন এটা দেখবে তখন ডিমান্ড হ্রাস হবে।’
দেশে মাদক ঢোকা বন্ধের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সাপ্লাই হ্রাসের জন্য বিজিবি, কোস্টগার্ডকে প্রশিক্ষণ দিচ্ছি। সীমান্তে অনেক কিছু করেছি আমরা। টেকনাফে নাফ নদী থেকে ওপরের দিকে দুর্গম এলাকা। সেখানে সেন্সর লাগাচ্ছি। সাপ্লাই কমে যাবে। আমরা কাজ করছি।’
পুলিশের কিছু লোক মাদক সাপ্লাই করেন তা স্বীকার করে মন্ত্রী বলেন, সবাইকে আইনের আওতায় আনা হচ্ছে। পুলিশে ডোপ টেস্ট করা হচ্ছে। পজিটিভ হলে আইনের আওতায় আনা হবে। পুলিশ, সাংবাদিক, ডাক্তার সব পেশার লোকই মাদকে জড়িত। আমাদের লোকও আছে। পুলিশ ধরা পড়লে শাস্তি মুখোমুখি হচ্ছে। বিভাগীয় পর্যায়ে ২০০ বেডের মাদক নিরাময় হাসপাতাল হচ্ছে বলে জানান মন্ত্রী।
পুরো দেশে কত টাকার মাদক বাণিজ্য হয় তা দেখা উচিত বলে মত দেন স্বরাষ্ট্রমন্ত্রী। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে এ বিষয়ে গবেষণায় নির্দেশনা দেবেন বলে জানান তিনি।
সিজিএসের নির্বাহী পরিচালক জিল্লুর রহমানের উপস্থাপনায় চিকিৎসক, মনোবিজ্ঞানী, আমলা, আইনশৃঙ্খলা বাহিনীর সাবেক শীর্ষ কর্তাসহ অনেকেই বক্তব্য রাখেন।

মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী এ আশ্বাস দেন।
১ ঘণ্টা আগে
বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও বান্দরবানের রাজপুত্র সাচিং প্রু জেরী এমপি বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান...
২ ঘণ্টা আগে
বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
২ ঘণ্টা আগে
সভায় দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা, দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে দখল ও চাঁদাবাজিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ, সংবিধান সংশোধন এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে। এসব বিষয়ে সংসদ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার বিষয়টিও গুরুত্ব পেতে পারে।
২ ঘণ্টা আগে