২৫ সেপ্টেম্বর, ২০২২ দিনটি বাংলাদেশের ক্রিকেটের জন্য অন্যতম ব্যস্ত একটি দিন। কোনটি ছেড়ে কোনটি দেখবেন, এমন ধন্ধে পড়ে যাবেন ক্রিকেটপ্রেমীরা। কারণ আজ একই দিনে তিনটি ভিন্ন ভিন্ন ম্যাচে খেলতে নামবে বাংলাদেশ। যার মধ্যে দুটি ম্যাচ খেলবেন ছেলেরা। অপর ম্যাচে মাঠে নামবেন বাংলাদেশ নারী দল।
বিশ্বকাপের প্রস্তুতির জন্য সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে হতে যাওয়া সিরিজের প্রথম ম্যাচটি শুরু আজ রাত ৮টায়।
একই সময় শাহাদাত হোসেনের নেতৃত্বে দেরাদুন স্টেডিয়ামে খেলবে বাংলাদেশের আরেক দল। রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে ভারত লিজেন্ডসের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ লিজেন্ডস। এখন পর্যন্ত তিন ম্যাচের তিনটিতে হেরে পয়েন্ট তালিকার তলানিতে আছে বাংলাদেশ। টুর্নামেন্টে প্রথম জয়ের লক্ষ্যে নামবে বাংলাদেশ লিজেন্ডস।
ফাইনালে উঠেই নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে বাংলাদেশ। আজ কোয়ালিফায়ারের ফাইনালে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবেন নিগার সুলতানা জ্যোতি-সালমা খাতুনরা। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত ৯টায়।
সূচি:

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট খেলতে গিয়ে বাংলাদেশের ইতিহাস গড়ার প্রায় এক মাস হতে চলল। সেই সিরিজে ডারউইনে ৯ উইকেটে জয়ের পর নাজমুল হোসেন শান্ত-হাসান মাহমুদ-মেহেদী হাসান মিরাজদের প্রশংসায় ভাসিয়েছেন অ্যাডাম গিলক্রিস্ট, রিকি পন্টিংয়ের মতো সাবেকরা। বিপরীতে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে প্যাট কামিন্স-মারনা
৩ ঘণ্টা আগে
নিউজার্সিতে গত জুলাইয়ে শেষ ষোলোতে নরওয়ের কাছে হারের পর অঝোরে কেঁদেছিলেন নেইমার। তখনই একরকম ইঙ্গিত দিয়েছিলেন, আন্তর্জাতিক ফুটবলে এখানেই তাঁর শেষ। আড়াই মাস পর কোচ কার্লো আনচেলত্তির কণ্ঠেও একই সুর।
৪ ঘণ্টা আগে
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক রকম ব্রাত্য নাজমুল হোসেন শান্ত। সবশেষ গত বছরের মে মাসে সংযুক্তর আরব আমিরাতের বিপক্ষে খেলার পর জাতীয় দলের টি-টোয়েন্টিতে দেখা যায়নি। এবার এশিয়ান গেমস দিয়ে আন্তর্জাতিক চি-টোয়েন্টিতে ১৬ মাস পর ফিরছেন শান্ত। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে জায়গা পাকা করতে চান বাংলাদেশের এই বাঁহা
৫ ঘণ্টা আগে
ইতিহাস নিজেই নিজের পুনরাবৃত্তি ঘটায়—দুবাইয়ে গত রাতে ভারতীয় ক্রিকেট দলের কর্মকাণ্ড দেখে এমনটা বললেও কেউ ভুল করবেন না। ভেন্যু এক, মঞ্চও এক, টুর্নামেন্টও এক। পার্থক্য শুধু পুরুষ ক্রিকেট দলের পরিবর্তে নারী ক্রিকেট দল। তবে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এমন ঘটনা বারবার ঘটায় হতাশ মদন লাল।
৫ ঘণ্টা আগে