বিশ্বের ৭২ শতাংশ শিশু কোনো না কোনো ভাবে সাইবার হুমকির শিকার হয়েছে। সম্প্রতি প্রকাশিত সাইবার নিরাপত্তা বিষয়ক এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। দুবাইভিত্তিক সম্প্রচারমাধ্যম আল–আরাবিয়ার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
আল–আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, সৌদিভিত্তিক প্রতিষ্ঠান গ্লোবাল সাইবার সিকিউরিটি ফোরাম এবং যুক্তরাষ্ট্রের বোস্টনভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান বোস্টন কনসাল্টিং গ্রুপের যৌথ গবেষণার ভিত্তিতে এই তথ্য উঠে এসেছে। সেই গবেষণার ভিত্তিতে চলতি সপ্তাহে ‘শিশুরা সাইবার স্পেসে অনিরাপদ কেন’—শীর্ষক এক প্রতিবেদন প্রকাশ করা হয়। সেই প্রতিবেদনেই বলা হয়, বিশ্বের ৭২ শতাংশ শিশু কোনো না কোনোভাবে সাইবার হুমকির মুখে পড়েছে।
প্রতিবেদন অনুসারে, গবেষণা গৃহীত নমুনার মধ্যে অন্তত ৯০ শতাংশ শিশু যাদের বয়স ৮ বছর বা তার বেশি তারা সক্রিয়ভাবে ইন্টারনেট ব্যবহার করে থাকে। এ ক্ষেত্রে তারা বিভিন্ন অনাকাঙ্ক্ষিত বিজ্ঞাপন, বুলিং, হয়রানি এবং অনুপযুক্ত কনটেন্টের কারণে তারা নানা ধরনের হুমকির শিকার হন।
বিশ্বের ২৪টি দেশের ৪০ হাজারেরও অধিক বাবা–মা এবং শিশুর ওপর এই গবেষণাটি চালানো হয়। গবেষণায় প্রাপ্ত তথ্যানুসারে বর্তমানে সাইবার স্পেসে যে নিরাপত্তা কাঠামো রয়েছে তা শিশুদের নিরাপত্তা নিশ্চিতে যথেষ্ট নয়।
এই বিষয়ে গবেষক দলের প্রধান আলা আল–ফাজিল গতকাল বুধবারে এক বিবৃতিতে বলেছেন, ‘অন্তত ৭২ শতাংশ শিশু সাইবার হুমকির মুখে। আমরা বিশ্বাস করি যে, বর্তমানে দ্রুত বর্ধনশীল সাইবার স্পেসে শিশুদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আলা আল–ফাজিল আরও বলেন, ‘সাইবার স্পেসে শিশুরা যে ব্যাপক হুমকির সম্মুখীন হয় তার সমাধান হলো—সমস্যা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং শিক্ষাবিদ থেকে শুরু করে বেসরকারি খাতেও ঐক্যবদ্ধ পদক্ষেপ নিশ্চিত করা। সাইবার স্পেসে শেখা ও সংযোগের জন্য একটি নিরাপদ জায়গা তৈরির দায়িত্ব আমাদের সকলের।’

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম শিশুদের মানসিক ও শারীরিকভাবে ক্ষতি করছে—যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের দায়ের করা একটি মামলা নিষ্পত্তির জন্য শতকোটি ডলার (১৭.১ বিলিয়ন ডলার) ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে এর মূল প্রতিষ্ঠান মেটা...
১৪ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারকারীরা যে ধরনের মূল্যবোধ ও বিশ্বাস ধারণ করেন, অ্যালগরিদম প্রায়শই তার বিপরীতধর্মী কনটেন্ট বা পোস্ট তাদের ফিডে বেশি ছড়িয়ে দিচ্ছে। বিজ্ঞানবিষয়ক খ্যাতনামা সাময়িকী ‘প্রোসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস’ (পিএনএএস)-এ প্রকাশিত নতুন এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে।
১ দিন আগে
এখন ইন্টারনেটের এক-তৃতীয়াংশের বেশি লেখা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে তৈরি হচ্ছে বলে নতুন এক গবেষণায় উঠে এসেছে। এই গবেষণাটি করেছে গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার। তারা বলছে, নতুন ওয়েবপেজগুলোর প্রায় ৩৫ শতাংশে ‘উল্লেখযোগ্য মাত্রায় এআই দিয়ে সম্পাদনা বা লেখার’ লক্ষণ পাওয়া গেছে।
১ দিন আগে
বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্কের মহাকাশ গবেষণা ও রকেট নির্মাণ প্রতিষ্ঠান স্পেসএক্স যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য লুইজিয়ানায় সবচেয়ে বড় উৎক্ষেপণকেন্দ্র নির্মাণের ঘোষণা দিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, এই প্রকল্পে ব্যয় হবে প্রায় ১০০ বিলিয়ন ডলার।
১ দিন আগে