জালিয়াতির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। ট্রাম্পের পারিবারিক কোম্পানি ‘ট্রাম্প অর্গানাইজেশনের’ বিষয়ে কয়েক বিলিয়ন ডলারের বিষয়ে মিথ্যা বলার অভিযোগে এই মামলা দায়ের করা হয়েছে। এই বিষয়ে তদন্তের পর নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিয়া জেমস স্থানীয় সময় গতকাল বুধবার এ মামলা দায়ের করেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই মামলায় ট্রাম্পের পাশাপাশি তাঁর তিন সন্তান ডোনাল্ড জুনিয়র, ইভাঙ্কা ট্রাম্প এবং এরিক ট্রাম্পকেও আসামি করা হয়েছে। এ ছাড়া, মামলায় ট্রাম্প অর্গানাইজেশনের দুই নির্বাহী অ্যালেন ওয়েইসেলবার্গ এবং জেফরি ম্যাককনিকেও আসামি করা হয়েছে। লেটিয়া জেমস এবং তাঁর প্রতিষ্ঠান মিলে গত তিন বছর ধরে তদন্ত চালিয়ে ট্রাম্পের প্রতিষ্ঠানের বিরুদ্ধে তথ্য জালিয়ার প্রমাণাদি সংগ্রহ করেছেন।
মামলার অভিযোগপত্রে বলা হয়েছে—ডোনাল্ড ট্রাম্প এবং তাঁর পরিবারের সদস্যরা তাদের প্রতিষ্ঠানের সম্পদ কমিয়ে দেখাতে দুই শতাধিক ভুয়া মূল্যায়ন এবং আর্থিক বিবরণী তৈরি করেছিলেন। ঋণ প্রাপ্তি ও কম ট্যাক্সের সুবিধা পেতে ট্রাম্পের প্রতিষ্ঠান তাঁদের সম্পত্তির আর্থিক মূল্য নিয়ে এসব মিথ্যা তথ্য দিয়েছে। মামলার কৌঁসুলিরা জানিয়েছেন, ২০১১-২১ সালের মধ্যে প্রতিষ্ঠানটি আরও অসংখ্য জালিয়াতি করেছে।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর বিরুদ্ধে আনীত সকল অভিযোগ নাকচ করে একে ‘কাল্পনিক অভিযোগ’ আখ্যা দিয়েছেন ট্রাম্প। তিনি এই মামলাকে আরও একটি ‘ডাইনি শিকার’ বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, তাঁর রাজনৈতিক প্রতিপক্ষকে সুবিধা দিতেই লেটিয়া জেমস এসব অভিযোগ এনেছেন।

বাইবেলের বর্ণনা অনুসারে, প্রায় পুরো মধ্যপ্রাচ্যের ওপর অধিকার রয়েছে ইসরায়েলের। এমন মন্তব্য করেছেন পশ্চিম জেরুজালেমে, অর্থাৎ ইসরায়েলে নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূত মাইক হাকাবি। সাংবাদিক টাকার কার্লসনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
১ ঘণ্টা আগে
পাকিস্তানের সামরিক বাহিনী আবারও আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে। তারা বলেছে, পাকিস্তানে সাম্প্রতিক একাধিক হামলার পেছনে থাকা আফগান সশস্ত্র গোষ্ঠীগুলোর ‘ক্যাম্প ও আস্তানা’ লক্ষ্য করে এই অভিযান চালানো হয়েছে। এসব হামলার মধ্যে ইসলামাবাদের এক শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় বহু মুসল্লির মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
ভারতজুড়ে ছয়টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শেষ হয়েছে। আজ রোববার নির্বাচন কমিশনের এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই প্রক্রিয়ায় বিপুলসংখ্যক ভোটারকে তালিকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সংখ্যাটা দেড় কোটির কাছাকাছি।
৩ ঘণ্টা আগে
ইরানের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা সরকারবিরোধী বিক্ষোভ প্রদর্শন করেছেন। গত ডিসেম্বর-জানুয়ারির প্রাণঘাতী বিক্ষোভ ও দমনপীড়নের পর এই প্রথম এত বড় পরিসরে কোনো মিছিল অনুষ্ঠিত হলো। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগে