দুর্গা পূজা উপলক্ষে কলকাতায় হবে দুই দিন ব্যাপী বড় আয়োজনের কনসার্ট। এতে গাইবেন অর্ক মুখার্জি, অনুপম রায়, শ্রেয়া ঘোষাল, শঙ্কর-এহসান-লয় ও জনপ্রিয় ব্যান্ড ফসিলস। এ কনসার্টে গাওয়ার জন্য আমন্ত্রণ পেয়েছে কোক স্টুডিও বাংলার শিল্পীরা। আজ সন্ধ্যায় কোক স্টুডিও বাংলার ফেসবুক পেজে খবরটি জানানো হয়েছে।
কনসার্টটি অনুষ্ঠিত হবে আগামী ২৪ ও ২৫ সেপ্টেম্বর কলকাতার নিউ টাউন ইকো পার্কে। শুধু তো গান নয়, থাকবে ভরপুর খাবারের আয়োজনও। তাই কনসার্টের নাম দেওয়া হয়েছে ‘পেট পুজোর প্যান্ডেল’।
দুই দিনের এ কনসার্টের প্রথম দিন গাইবেন অর্ক মুখার্জি, অনুপম রায় ও শ্রেয়া ঘোষাল। আর কোক স্টুডিও বাংলার শিল্পীদের পরিবেশনা থাকবে দ্বিতীয় দিনের আয়োজনে। ওই দিন তাদের সঙ্গে পারফর্ম করবেন রূপম ইসলামের ব্যান্ড ফসিলস ও সংগীত ত্রয়ী শঙ্কর-এহসান-লয়।
কোক স্টুডিও বাংলার পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশের অর্ণব, পান্থ কানাই, রিপন সরকার, ঋতুরাজ, অনিমেষ রায় অংশ নেবেন এ কনসার্টে। থাকবেন ভারতীয় সংগীতশিল্পী মধুবন্তী বাগচীও, যিনি কোক স্টুডিও বাংলায় তাহসানের সঙ্গে ‘দখিন হাওয়া’ গানে কণ্ঠ দিয়েছিলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো গতকাল বৃহস্পতিবার। উৎসবমুখর পরিবেশে সাধারণ মানুষের পাশাপাশি ভোট দিয়েছেন শোবিজের তারকারা। সকাল থেকে নিজ নিজ ভোটকেন্দ্রে দেখা গেছে তাঁদের। অনেকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ছবি। কেউ কেউ আবার ভোট শেষে গণমাধ্যমকে জানিয়েছেন প্রতিক্রিয়া।
১৩ ঘণ্টা আগে
ভালোবাসা দিবসকে কেন্দ্র করে প্রতিবছর সিনেমা মুক্তি দিতে নির্মাতাদের আলাদা আগ্রহ লক্ষ করা যায়। ভালোবাসা দিবস উপলক্ষে ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে সালমান জসিম পরিচালিত সিনেমা ‘বরিশাইল্ল্যা পরী’। এ ছাড়া আজ ১৩ ফেব্রুয়ারি সারা বিশ্বের সঙ্গে একই দিনে স্টার সিনেপ্লেক্সে আসছে হলিউড সিনেমা ‘ক্রাইম ১০১’।
১৩ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১৩ ঘণ্টা আগে
মারা গেছেন ছোট পর্দার অভিনেতা তিনু করিম। আজ দুপুরে বরিশালের গ্রামের বাড়িতে মৃত্যু হয় তাঁর। তিনুর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ছোট পর্দার অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।
১ দিন আগে