
রাজধানীর মিরপুরে বিএনপির ঢাকা উত্তরের নেতা-কর্মীদের শান্তিপূর্ণ মিছিলে হামলার অভিযোগে আওয়ামী লীগের নেতা ও প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারসহ ২০ জনের বিরুদ্ধে করা মামলা খারিজ করা হয়েছে।
আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে এই মামলা করা হয়।
ঢাকা বার অ্যাসোসিয়েশনের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকী বাদী হয়ে মামলাটি করেন। আদালত বাদীর জবানবন্দি নিয়ে পরে আদেশ দেবেন বলে জানান। বিকেলে আদালত আরজি পর্যালোচনা করে মামলাটি খারিজ করে দেন।
আদালত আদেশে বলেন, মামলার বাদী এই ঘটনায় কোনো ভুক্তভোগী নন। তিনি প্রত্যক্ষদর্শী কোনো সাক্ষীও ছিলেন না। দলীয় উচ্চপদস্থ কেউ তাঁকে মামলা করতে ক্ষমতা অর্পণও করেননি। উপরন্তু বাদীর অভিযোগের সমর্থনে মামলাটি আমলে নেওয়ার মতো কোনো উপাদান নেই। তাই খারিজ করা হলো।
১৫ সেপ্টেম্বর ঢাকার মিরপুরে বিএনপির শান্তিপূর্ণ মিছিলে হামলা চালানো হলে অন্তত ২০ নেতা-কর্মী আহত হন বলে উল্লেখ করা হয়েছে মামলার আবেদনে। মামলার অন্য আসামিরা হলেন যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা, আগা খান মিন্টু, এম এ মান্নান কচি, ইসমাইল হোসেনসহ ২০ জন।
এ ছাড়া মামলার আবেদনে আরও ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) আয়োজিত একটি আঞ্চলিক কর্মশালায় অংশ নিতে বাংলাদেশের কয়েকজন রাজনৈতিক কর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধি তাইওয়ান সফরের আমন্ত্রণ পেয়েছেন। আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী ডা. তাসনিম জারা...
২ ঘণ্টা আগে
জাতীয় স্বার্থে তিস্তা প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, এ প্রকল্প বাস্তবায়নে কেউ অসন্তুষ্ট হলে তাকে ‘রাজশাহীর আম পাঠিয়ে খুশি করা হবে’। একই সঙ্গে তিনি বলেন, রাজপথে বিরোধী দলের চলমান আন্দোলন সরকারের সঙ্গে কোনো সমঝোতার অংশ নয়।
২১ ঘণ্টা আগে
গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়ন না হওয়ায় বিরোধী দল রাজপথে আন্দোলন করছে বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেন, সংসদে পর্যাপ্ত আলোচনার সুযোগ না পাওয়ায় জনগণের দাবিকে সামনে রেখেই আন্দোলনের পথ বেছে নিয়েছে বিরোধী দল। আজ বুধবার জাতীয় সংসদের এলডি হলে বাজেট-পরবর্তী সাংবাদিকদের সঙ্গে মতবিনিম
১ দিন আগে
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল সাইয়্যিদ আলী হুসাইনি খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানে অংশ নিতে ইরান যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তবে তাঁর সফরসূচি এখনো চূড়ান্ত হয়নি।
১ দিন আগে