
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ নির্ধারিতই ছিল। ঝালিয়ে নিতে বাংলাদেশ দল এই মাসে আরও দুটি আন্তর্জাতিক ম্যাচ পাচ্ছে। ম্যাচ দুটি হবে দুবাইয়ে।
এ মাসের শেষ দিকে দুবাইয়ে একটি বিশেষ ক্যাম্প করার কথা রয়েছে বাংলাদেশের। আজ বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী জানিয়েছেন, দুবাইয়ে দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগও পাবে বাংলাদেশ। তিনি দুপুরে সাংবাদিকদের বলেছেন, ‘পরিকল্পনা অনুযায়ী ২২ সেপ্টেম্বর দলের যাওয়ার ব্যাপারে একটা সূচি করা হয়েছে। ২৮ সেপ্টেম্বর আমরা হয়তো ফিরে আসব। এর মধ্যে কয়েকটা অনুশীলন সেশন এবং দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে। এটা নিয়ে আমাদের আরব আমিরাত বোর্ডের সঙ্গে যোগাযোগ হচ্ছে। আমিরাত থেকে দেশে ফিরে তারপর নিউজিল্যান্ডে যাবে বাংলাদেশ।’
বিশেষ ক্যাম্পে অনুশীলনের সঙ্গে দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলাটা ‘বাড়তি পাওয়া’ মনে করছে বিসিবি। দুবাইয়ের ক্যাম্পে অধিনায়ক সাকিব আল হাসানের যোগ দেওয়ার সম্ভাবনা ক্ষীণ। বিসিবির প্রধান নির্বাহী বলেছেন অধিনায়কের উপস্থিতির বিষয়ে টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেবে, ‘সাকিব আল হাসানকে আমরা আগেই একটা ঘরোয়া টুর্নামেন্টের জন্য এনওসি (অনাপত্তিপত্র) দিয়েছি। এখনো সেভাবেই আছে। এ (দুবাইতে যোগ দেওয়া) ব্যাপারে আমরা এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। যেহেতু এটা একটা দলের প্রস্তুতি, টিম ম্যানেজমেন্টই সিদ্ধান্ত নেবে।’
সাকিবকে নিয়ে অনিশ্চয়তা থাকলেও দলের বেশির ভাগ কোচিং স্টাফের থাকার কথা এই ক্যাম্পে।
আর দুবাইয়ে ম্যাচ দুইটি হবে ২৫ ও ২৭ সেপ্টম্বর।

২০২৬ নারী এশিয়া কাপে শুরুটা দারুণ করেছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গত রাতে ইন্দোনেশিয়াকে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন। দুর্দান্ত এই শুরুর পর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা।
২৬ মিনিট আগে
একজন ২০২০ সালে চলে গেছেন না ফেরার দেশে। অপরজন গতকাল বনে গেলেন সাবেক ফুটবলার। এই দুই বাক্য শুনে হয়তো অনেকেই ধারণা করতে পেরেছেন আর্জেন্টিনার দুই তারকা দিয়েগো ম্যারাডোনা-লিওনেল মেসিকে নিয়ে বলা হচ্ছে। এবার তাঁদের নিয়ে ভিডিও প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা।
১ ঘণ্টা আগে
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট খেলতে গিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইনে ঐতিহাসিক জয়ের পর নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজ-হাসান মাহমুদদের নিয়ে বয়ে যায় প্রশংসার বন্যা। যদিও সিরিজটা শেষ পর্যন্ত জিততে পারেনি শান্তর দল। তবে এই টেস্ট সিরিজের স্মৃতি যেন ভুলতেই পারছেন না অস্ট্রেলিয়ার তারকা পেসার জ
২ ঘণ্টা আগে
মোটা অঙ্কের টাকা লোকসান হওয়ায় এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) হচ্ছে না বলে কদিন আগে এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। তবে বিপিএল না হলে কী হবে, তা নিয়ে চলছে নানা আলাপ-আলোচনা। ক্রিকেটারদের কল্যাণে সংগঠনে কাজ করা কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন জানিয়
৪ ঘণ্টা আগে