
রাজশাহীতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় করা মামলায় ৬ আসামির জামিন আবেদন ফেরত দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি মো. আতাবুল্লাহর বেঞ্চ এই জামিন আবেদন ফেরত দেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহমেদ ভূঁইয়া জানান, আসামিরা আগাম জামিনের জন্য আদালতে হাজির হয়ে আবেদন করেছিলেন। আদালত অনুমতি না দিয়ে সরাসরি আবেদন ফেরত দিয়েছেন।
৫ সেপ্টেম্বর সকালে রাজশাহী বিএমডিএ কার্যালয় থেকে টেলিভিশনে সরাসরি সম্প্রচার চলছিল। ওই সময় এটিএন নিউজের রাজশাহী প্রতিনিধি বুলবুল হাবিব ও ক্যামেরাপারসন রুবেল ইসলামের ওপর হামলা চালানো হয়। এ সময় তাঁদের ক্যামেরা ও বুম ভেঙে ফেলে হামলাকারীরা।
ওই ঘটনায় দিন রাতেই সাতজনের নাম উল্লেখ করে হামলার শিকার বুলবুল হাবিব বাদী হয়ে মামলা করেন। মামলায় ১০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
আরও পড়ুন:

প্রতিষ্ঠার সাত দশকেও পাবনা মানসিক হাসপাতালের বহির্বিভাগে নির্মাণ করা হয়নি বিশ্রামাগার। ফলে প্রতিদিন দূরদূরান্ত থেকে চিকিৎসা নিতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন রোগী ও তাঁর স্বজনেরা। রোগী নিয়ে বহির্বিভাগের সামনে গাদাগাদি করে, কখনো খোলা মাঠে বা গাছতলায় বসে থাকতে হয় স্বজনদের।
২ ঘণ্টা আগে
পর্যটন নগরী কক্সবাজারকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রক্রিয়া নেওয়া হচ্ছে। বিদ্যমান কক্সবাজার পৌরসভাকে সম্প্রসারণ করে রামু ও কক্সবাজার সদর উপজেলার পাঁচ ইউনিয়নের কিছু এলাকা অন্তর্ভুক্ত করে বৃহত্তর নগর প্রশাসন গঠনের প্রস্তাব করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে খেলার মাঠ উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। গতকাল শুক্রবার উপজেলার বিয়াঘাট ইউনিয়নের সাবগাড়ী হাট মাঠে ওই কর্মসূচি পালন করা হয়। এতে নেতৃত্ব দেন স্থানীয় বাসিন্দা ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য আনিছুর রহমান।
৩ ঘণ্টা আগে
জনবলসংকট, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের ঘাটতি, অপারেশন থিয়েটার না থাকাসহ নানা সমস্যায় ধুঁকছে চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এতে ভোগান্তিতে পড়ছে রোগীরা। হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে তাদের জেলা শহরে যেতে হচ্ছে। এতে তাদের সময় ও অর্থ—দুটোই বেশি ব্যয় হচ্ছে।
৩ ঘণ্টা আগে