
চাঁদপুরের কচুয়া উপজেলা আওয়ামী লীগের অধীনে পৌর আওয়ামী লীগের সম্মেলন নিয়ে তুঘলকি কাণ্ড হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী ও সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন সোহাগ চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এমন অভিযোগ করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে তাঁরা জানিয়েছেন, আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগীয় নির্দেশনায় ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের পরামর্শ মোতাবেক ১২ সেপ্টেম্বর কচুয়া পৌরসভা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়। কিন্তু নির্ধারিত তারিখের দুই দিন আগে হঠাৎ চাঁদপুর-১ নির্বাচনী এলাকার সংসদ সদস্য ড. মহীউদ্দীন খান আলমগীর দলের গঠনতন্ত্র ও দলীয় নির্দেশনা লঙ্ঘন করে কচুয়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে পাশকাটিয়ে গত ১০ সেপ্টেম্বর একটি পকেট কমিটি ঘোষণা করেন। যা তিনি একক সিদ্ধান্তে করেছেন।
উপজেলা আওয়ামী লীগ এই ঘটনাকে সম্পূর্ণ নিয়ম বহির্ভূত ও বেআইনি হিসেবে ঘোষণা করো স্থানীয় সংসদ সদস্যের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে। বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী কচুয়া পৌর কমিটির অনুমোদনকারী কর্তৃপক্ষ হচ্ছে উপজেলা কমিটি। উপজেলা কমিটির অনুমোদন কিংবা পরামর্শ ছাড়াই স্থানীয় সংসদ সদস্য পৌর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এটি শুধু বেআইনিই নয়, এটি একটি তুঘলকি কাণ্ড। এই ঘটনার ফলে কচুয়া উপজেলায় সাংগঠনিক বিশৃঙ্খলা সৃষ্টি হবে।
১০ সেপ্টেম্বর মহীউদ্দীন খান আলমগীরের পকেট কমিটি ঘোষণা দলীয় গঠনতন্ত্র ও দলীয় শৃঙ্খলা পরিপন্থী এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা উল্লেখ করে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইতিমধ্যে কচুয়া পৌরসভা আওয়ামী লীগের সম্মেলন (১২ সেপ্টেম্বর) স্থগিত করা হয়েছে। কয়েক দিনের মধ্যে কচুয়া পৌরসভা আওয়ামী লীগের সম্মেলনের নতুন তারিখ সংশ্লিষ্ট সকলকে জানিয়ে দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কচুয়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের কাজ চলমান। অচিরেই এই সম্মেলনের তারিখ সংশ্লিষ্ট সকলকে জানিয়ে দেওয়া হবে।

দলীয় সিদ্ধান্ত অমান্য করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপির অনেক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। বহিষ্কৃত এই নেতাদের মধ্যে সাতজন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বহিষ্কৃতদের বড় অংশই এখনো নিজেদের বিএনপির অংশই মনে করে এবং সে অনুযায়ী দলের পাশে থাকার চেষ্টা করে।
২ ঘণ্টা আগে
বর্তমান সরকারের উদ্দেশ করে এনসিপির যুগ্ম সদস্যসচিব সারোয়ার তুষার বলেন, বাংলাদেশের মানুষ সংস্কার চায়, দেশের পরিবর্তন চায়। গণভোট ও সংস্কারের পক্ষে মানুষের যে আবেগ তারা সেটিকে পেছন থেকে ছুরিকাঘাত করছে এবং আত্মসাৎ করেছে। এখন তারা বলছে গণভোট অসাংবিধানিক।
৪ ঘণ্টা আগে
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের মোবাইল ফোন চুরি হয়ে গেছে। গতকাল মঙ্গলবার জোহরের নামাজের সময় রাজধানী ঢাকার একটি মসজিদে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন অধ্যাপক মুজিবুর রহমান।
৫ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদ অক্ষরে-অক্ষরে পালন করার প্রতিশ্রুতি দিলেও গণভোটের রায় মেনে নিচ্ছেন না বলেও অভিযোগ করেন তিনি। জামায়াত নেতা বলেন, জুলাই সনদে ঐকমত্য কমিশন যেই ৮৪টি প্রস্তাব করেছে, তার মধ্যে রাষ্ট্র সংস্কারের মুখ্য প্রস্তাবগুলোতে বিএনপি নোট অব ডিসেন্ট দিয়েছিল...
৫ ঘণ্টা আগে