অস্ট্রেলিয়ার পর দ্বিতীয় দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। একই সঙ্গে পাকিস্তান সফরেরও দল ঘোষণা করেছে তারা। দুই সফরের দলে জায়গা হয়নি লম্বা সময় ধরে ছন্দহীনতায় ভুগতে থাকা ওপেনার জেসন রয়ের।
অস্ট্রেলিয়ায় হতে যাওয়া বিশ্বকাপে ১৫ সদস্যের দলকে নেতৃত্ব দেবেন জস বাটলার। বিশ্বকাপ স্কোয়াডে অভিজ্ঞ ও ছন্দে থাকা ক্রিকেটারদের ওপর আস্থা রেখেছে ইংল্যান্ড। এ জন্য তারা এ বছর সংক্ষিপ্ত সংস্করণে একটিও ম্যাচ না খেলা তিন ক্রিকেটারকে দলে নিয়েছে।
কিছুদিন আগে হঠাৎ ওয়ানডে থেকে অবসর নেওয়া বেন স্টোকসের সঙ্গে ক্রিস ওকস ও মার্ক উডকে দলে নিয়েছে ইংলিশরা। চোট ও রোটেশনের কারণে এ বছর ২০ ওভারের কোনো ম্যাচেই খেলেননি এই তিনজন। গত বিশ্বকাপে খেলা টাইমল মিলসের জায়গা হয়েছে রিজার্ভ বেঞ্চে। মিলসের সঙ্গে এই তালিকার অন্য দুই ক্রিকেটার হচ্ছেন লিয়াম ডাওসন ও রিচার্ড গ্লেসন।
অন্যদিকে ১৭ বছর পর পাকিস্তান সফরে যাবে ইংল্যান্ড। এ জন্য তারা ১৯ সদস্যের দল ঘোষণা করেছে। ইনজুরির কারণে দলের সঙ্গে পাকিস্তান সফরে যাচ্ছেন না বিশ্বকাপ দলে জায়গা পাওয়া লিয়াম লিভিংস্টোন ও ক্রিস জর্ডান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ নির্ধারণী টেস্টের জন্য স্টোকসও যাচ্ছেন না পাকিস্তানে। পাকিস্তান সফরের দলে আছেন কিন্তু ২০ ওভারের ম্যাচে অভিষেক হয়নি এমন পাঁচজন ক্রিকেটার আছেন ইংল্যান্ডের দলে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের স্কোয়াড-
জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, স্যাম কুরান, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, ফিল সল্ট, বেন স্টোকস, রিস টপলি, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড
বিশ্বকাপের রিজার্ভ বেঞ্চ-
টাইমল মিলস, লিয়াম ডাওসন ও রিচার্ড গ্লেসন।
পাকিস্তান সফরের জন্য ইংল্যান্ডের স্কোয়াড-
জস বাটলার (অধিনায়ক), মঈন আলী (সহ-অধিনায়ক), হ্যারি ব্রুক, জর্ডান কক্স, স্যাম কুরান, বেন ডাকেট, লিয়াম ডাওসন, রিচার্ড গ্লেসন, টম হেলম, উইল জ্যাকস, ডেভিড মালান, আদিল রশিদ, ফিল সল্ট, ওলি স্টোন, রিস টপলি, ডেভিড উইলি, ক্রিস ওকস, লুক উড, মার্ক উড।

সরকারি সিদ্ধান্তে গত ফেব্রুয়ারিতে বাংলাদেশ অংশ নেয়নি ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে। ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের পর গত মে মাসে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছিল বিশ্বকাপে অংশগ্রহণ না করার কারণ অনুসন্ধানে। সেই তদন্ত কমিটি আজ সংবাদমাধ্যমের সামনে
৩১ মিনিট আগে
সরকারের সিদ্ধান্তে ফেব্রুয়ারি-মার্চে ভারত-শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যায়নি বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকাপ শেষে মে মাসে তদন্ত কমিটি গঠন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আজ তদন্ত কমিটি প্রতিবেদন প্রকাশ করেছে।
৩৭ মিনিট আগে
ফুটবলে ফেরার সিদ্ধান্ত নেওয়ার পেছনে নেইমারের বড় ভূমিকা ছিল বলে জানালেন ফিলিপ কুতিনিও। দীর্ঘ বিরতির পর ব্রাজিলিয়ান এই তারকা সান্তোসে যোগ দিয়েছেন। চলতি মৌসুমের শেষ পর্যন্ত ক্লাবটির হয়ে খেলবেন তিনি।
৩৮ মিনিট আগে
দীর্ঘ ৩০ বছর পর আবারও চ্যাম্পিয়নস লিগ ফাইনালের আয়োজক হতে যাচ্ছে বার্সেলোনার ক্যাম্প ন্যু। ২০২৯ সালের ইউরোপ সেরার লড়াই হবে এই ঐতিহাসিক স্টেডিয়ামে। মঙ্গলবার উয়েফা ২০২৮ ও ২০২৯ সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের ভেন্যুর নাম ঘোষণা করেছে। ২০২৮ সালের ফাইনাল হবে মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায়।
১ ঘণ্টা আগে