ইউরোপের দেশ পর্তুগালে জরুরি প্রসূতি সেবা বন্ধের সিদ্ধান্ত নিয়েছিলেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী। তাঁর সেই সিদ্ধান্ত কাল হয়ে এসেছিল এক ভারতীয় নারীর জীবনে। গর্ভবতী ওই নারীকে জরুরি প্রসূতি সেবা না থাকা এক হাসপাতাল থেকে অন্য আরেকটি হাসপাতালে নেওয়ার সময় তিনি মারা যান। এই ঘটনার পর সমালোচনা শুরু হলে স্থানীয় সময় আজ বৃহস্পতিবার পদত্যাগ করেন স্বাস্থ্যমন্ত্রী মার্তা তেমিদো।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহের মঙ্গলবার রাজধানী লিসবনের দে সান্তা মারিয়া হাসপাতালে নবজাতক শিশুর জন্য প্রয়োজনীয় পরিষেবা না থাকার কারণে সেখান থেকে সাও ফ্রান্সিসকো জেভিয়ার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পরে সেখানেই ওই নারী গত শনিবার মারা যান।
সান্তা মারিয়া হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ওই গর্ভবতী নারীকে সাও ফ্রান্সিসকো জেভিয়ার হাসপাতালের আর্জেন্ট সিজারিয়ান সেকশনে পাঠানো হয়েছিল তাঁর সদ্যঃপ্রসূত ৭২২ গ্রাম ওজনের শিশুটিসহ। শিশুর নির্ধারিত সময়ের আগেই জন্ম নেওয়ায় তাকে নিওনেটাল ইনটেনসিভ কেয়ারে রাখা হয়েছিল। পরে শিশুটি বেঁচে গেলেও তার মা মারা যায়।
এদিকে, মার্তা তেমিদো এক বার্তায় জানিয়েছেন, ওই পদে (স্বাস্থ্যমন্ত্রী) থেকে দায়িত্ব পালনের কোনো যৌক্তিকতা আর তাঁর নেই। বিষয়টি উল্লেখ করে তিনি দেশটির প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্রও পাঠান। প্রধানমন্ত্রী তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন। পর্তুগালের রাজধানী লিসবনে ওই ভারতীয় গর্ভবতী মহিলার মৃত্যুর মাত্র ৫ দিনের মাথায় পদত্যাগ করলেন মার্তা তেমিদো।
পর্তুগালের প্রেসিডেন্ট কার্যালয়ের ওয়েবসাইটে এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেশটির প্রেসিডেন্ট মারসেলো রেবেলো দে সৌসা অনুমান করেছিলেন শিগগিরই স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করবেন। ওই প্রজ্ঞাপনে বলা হয়, প্রজাতন্ত্রের প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন যে, স্বাস্থ্য মন্ত্রী মার্তা তেমিদো তাঁর দায়িত্ব ত্যাগ করতে চান এবং এই বিষয়ে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছেন।’ পরে দেশটির রাষ্ট্রপতিও স্বাস্থ্যমন্ত্রী মার্তা তেমিদোর পদত্যাগপত্র গ্রহণ করেন।

থাইল্যান্ডে প্রবেশকারী প্রত্যেক বিদেশি পর্যটকের কাছ থেকে ৪৫০ বাথ (১৬৬৬ টাকা) পর্যটন কর আদায়ের সরকারি পরিকল্পনা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে দেশটির হোটেল ও পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যে। তাদের আশঙ্কা, নতুন এই কর বিশেষ করে তরুণ ও বাজেট ভ্রমণকারীদের নিরুৎসাহিত করবে এবং এর ফলে বিদেশি পর্যটকের সংখ্যা আরও
৯ ঘণ্টা আগে
ভারতের উত্তর প্রদেশের কোশাম্বী জেলায় একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণে ১১ জন নিহত এবং অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় প্রশাসনিক কর্মকর্তাদের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, আজ সোমবার বিকেলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে...
৯ ঘণ্টা আগে
ভারতের মণিপুরের কাংপোকপি জেলায় দুর্বৃত্তের গুলিতে কুকি সম্প্রদায়ের তিন নাগরিক নিহত এবং ৪ জন আহত হয়েছেন। কাংপোকপির এই সড়কটিতে ঠিক চার দিন আগে একটি অতর্কিত হামলায় স্থানীয় এক স্কুলের প্রধান শিক্ষকসহ ৪ নাগা বেসামরিক নাগরিক নিহত হয়। আজ আবার নতুন করে এই সহিংসতার...
১০ ঘণ্টা আগে
দক্ষিণ কোরিয়ার সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন—নির্দিষ্ট শর্ত পূরণ না করা পর্যন্ত কোনো ক্যাফের কেবিনে অপ্রাপ্তবয়স্কদের প্রবেশ করতে দেওয়া যাবে না। আদালতের মতে, টেলিভিশন, মাদুর ও বালিশসহ বাইরে থেকে সহজে দেখা যায় না—এমন কক্ষগুলোতে অপ্রাপ্তবয়স্কদের মধ্যে যৌন কর্মকাণ্ডের ঝুঁকি তৈরি হতে পারে।
১০ ঘণ্টা আগে