মঙ্গলবার মুম্বাইয়ে বসেছিল তারকাদের আসর। এদিন রাতে অনুষ্ঠিত হল ৬৭তম উলফ৭৭৭ নিউজ ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ২০২২। ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, কৃতি শ্যানন, বিদ্যা বালান, তাপসী পান্নু, কিয়ারা আদভানি, করণ জোহর, মালাইকা আরোরা, বরুণ ধাওয়ান থেকে শুরু করে টালিউডের প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তীও উপস্থিত ছিলেন এ আয়োজনে।
গত এক বছরে বলিউডে অনেক বদল এসেছে। অনেক সুপারহিট হিরোও বক্সঅফিসে নাকানি চুবানি খাচ্ছেন। অনেক আলোচিত সিনেমাও সেভাবে ব্যবসা করতে পারছে না। এরমধ্যেও বেশ কিছু সিনেমা নজর কেড়েছে সমালোচক থেকে শুরু করে দর্শকদের। এ বছর ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে তাঁদের হাতেই তুলে দেওয়া হল সেরার সম্মান। এবার ‘৮৩’ সিনেমার জন্য সেরা অভিনেতার সম্মান পেয়েছেন রণবীর সিং। অন্যদিকে ‘মিমি’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার উঠেছে কৃতি শ্যাননের হাতে।
এছাড়া সমালোচক বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কারটি নিয়েছেন বিদ্যা বালান (শেরনি)। একই বিভাগে সেরা অভিনেতা হয়েছেন ভিকি কৌশল (সর্দার উধাম)। সবচেয়ে বেশি পুরস্কার ঘরে তুলেছে সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি অভিনীত বিষ্ণু বর্ধনের সিনেমা ‘শেরশাহ’। পরিচালক সুভাষ ঘাইকে দেওয়া হয়েছে আজীবন সম্মাননা।
৬৭তম ফিল্মফেয়ারে সেরা হলেন যাঁরা
সেরা অভিনেতা: রণবীর সিং (৮৩)
সেরা অভিনেত্রী: কৃতি শ্যানন (মিমি)
সেরা অভিনেতা (সমালোচক): ভিকি কৌশল (সর্দার উধাম)
সেরা অভিনেত্রী (সমালোচক): বিদ্যা বালান (শেরনি)
সেরা পরিচালক: বিষ্ণু বর্ধন (শেরশাহ)
সেরা সিনেমা (জনপ্রিয় ক্যাটাগরি): শেরশাহ
সেরা সিনেমা (সমালোচক ক্যাটাগরি): সর্দার উধাম
সেরা পার্শ্ব অভিনয়শিল্পী (পুরুষ): পঙ্কজ ত্রিপাঠি (মিমি)
সেরা পার্শ্ব অভিনয়শিল্পী (নারী): সাই তামহাঙ্কর (মিমি)
সেরা চিত্রনাট্য: শুভেন্দু ভট্টাচার্য ও রিতেশ শাহ (সর্দার উধাম)
সেরা নবাগত অভিনয়শিল্পী (পুরুষ): ইহান ভাতফর (নাইনটি নাইন সং)
সেরা নবাগত অভিনয়শিল্পী (নারী): শর্বরী ওয়াগ (বান্টি অওর বাবলি টু)
সেরা নবাগত পরিচালক: সীমা পাহওয়া (রামপ্রসাদ কি তেহরভি)
সেরা মিউজিক অ্যালবাম: শেরশাহ
সেরা গীতিকার: কৌশর মুনির, (লেহরা দো- ৮৩)
সেরা গায়ক: বি প্রাক, (মান ভারিয়া ২.০- শেরশাহ)
সেরা গায়িকা: আশীষ কৌর, (রাতা লামবিয়া- শেরশাহ)
সেরা সিনেমাটোগ্রাফি: অভিক মুখোপাধ্যায় (সর্দার উধাম)
আজীবন সম্মাননা পুরস্কার: সুভাষ ঘাই

যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
২ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
২ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৩ ঘণ্টা আগে
টিভি চ্যানেল, অডিও ইন্ডাস্ট্রি ও সিনেমা হলের পাশাপাশি প্রতিবছর দেশের ওয়েব প্ল্যাটফর্মেও থাকে ঈদের আয়োজন। এবারও ঈদ উপলক্ষে নতুন কনটেন্ট নিয়ে দর্শকের অপেক্ষায় ওটিটি প্ল্যাটফর্মগুলো। রয়েছে নতুন সিনেমা ও সিরিজ।
৩ ঘণ্টা আগে