টিভি নাটকের অভিনেতা সাগর হুদা আর নেই। মঙ্গলবার (৩০ আগস্ট) দিবাগত রাতে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন বলে জানা গেছে। সাগর হুদা নিয়মিত টিভি নাটকে অভিনয় করতেন। ‘বেয়াইন আই লাভ ইউ’, ‘খটকা’, ‘হারাম’, ‘ন্যাপকিন’, ‘দ্য জু’, ‘সুইপারম্যান’, ‘শুক্রবার’, ‘আক্কেল সেলামি’ নাটকগুলো দিয়ে পরিচিতি পেয়েছিলেন তিনি।
আজ বাদ আসর রাজধানীর ধানমন্ডির ৭ নাম্বার মসজিদে সাগর হুদার জানাজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
সাগর হুদার মৃত্যুতে শোক প্রকাশ করছেন অভিনয়শিল্পী ও নির্মাতারা। নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ ফেসবুকে লিখেছেন, ‘সাগর ভাই আল্লাহর কাছে চলে গেলেন। আমি বোঝাতে পারব না আমার ঠিক কেমন বুক ফাটা কষ্ট হচ্ছে। উনি শুধুই একজন ভালো অভিনেতা ছিলেন না, ছিলেন একজন পরম পরোপকারী শুদ্ধ মনের ভালো মানুষ।’
অভিনেতা ফখরুল বাসার মাসুম লিখেছেন, ‘ভালো মানুষটা এরকম হুট করেই চলে গেল। গত কোরবানির ঈদে একসঙ্গে নামাজ পড়লাম।’ অভিনেত্রী মনিরা মিঠু লিখেছেন, ‘আপনার ছবি এইভাবে দেখব কল্পনাও করিনি, কত কত জীবনের গল্প বাকি রয়ে গেল।’ এছাড়া অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব, অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, তানজিন তিশাসহ অনেকে শোক প্রকাশ করেছেন। সাগর হুদার সঙ্গে কাটানো দিনগুলোর কথা স্মৃতিচারণ করেছেন তাঁরা।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১০ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১০ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
১১ ঘণ্টা আগে