
সাঁতারে বিশ্ব রেকর্ড গড়া হলো না একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্যের। ৮৩ কিলোমিটার সাঁতার কাটার পর অসুস্থতার কাছে হার মানতে হল এই বীর মুক্তিযোদ্ধাকে। গতকাল সোমবার সকালে সিলেটের থেকে ২৮৫ কিলোমিটার দূরত্ব পাড়ি দেওয়ার লক্ষ্যে সাঁতার শুরু করেছিলেন ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্য।
অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্য আজ মঙ্গলবার দুপুর পৌনে ২টার দিকে সুনামগঞ্জ থানার রঙ্গারচর ইউনিয়নের হরিপাটি নামক স্থানের পার্শ্ববর্তী সুরমা নদীতে সাঁতার কাটা অবস্থায় অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের পরামর্শে তাঁকে নৌকায় তোলা হয় এবং যাত্রা স্থগিত ঘোষণা দেওয়া হয়।
এর আগে বিশ্ব রেকর্ড গড়তে সোমবার সকালে সিলেট থেকে সাঁতার শুরু করেছিলেন ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্য। নগরীর সুরমা কিনব্রিজ পয়েন্ট সংলগ্ন চাঁদনি ঘাট থেকে সাঁতার শুরু করেন। তাঁর ২৮৫ কিলোমিটার সাঁতরে কিশোরগঞ্জের ভৈরব বাজার ফেরিঘাটে পৌঁছানোর কথা ছিল। এতে প্রায় ৭০ ঘণ্টা সময় লাগতে পারে বলে তাঁর ধারণা ছিল। এই দূরত্ব সাঁতরে যেতে পারলে টানা সাঁতারের বিশ্ব রেকর্ড হতো বলেও জানিয়েছিলেন ক্ষিতীন্দ্র।
মঙ্গলবার তাঁকে অসুস্থ অবস্থায় উদ্ধারের পর চিকিৎসকদের বরাত দিয়ে সিলেটের সিভিল সার্জন ডা. এস এম শাহরিয়ার আজকের পত্রিকাকে জানান, যেহেতু বৃষ্টি হয়েছিল আর নদীর পানি প্রচুর ঠান্ডা তাই আজ সকাল থেকেই ওনার শ্বাসকষ্ট হচ্ছিল, অক্সিজেন লেভেল ৮৫ তে ছিল। আমরা বারবার অনুরোধ করলেও উনি ওনার গন্তব্যে যাওয়ার প্রত্যয়ে সাঁতার চালিয়ে গেলেও অবশেষে শরীরের কাছে হার মানতে হয়েছে। উনি প্রায় ৩৩ ঘণ্টা সাঁতার কেটে ৮৩ কিলোমিটার জলপথ পাড়ি দিয়েছেন। পরে তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান সিভিল সার্জন।

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার দক্ষিণ জগবন্ধু এলাকায় মেঘনা নদীতে জেগে উঠেছে বড় একটি চর। চরের উর্বর মাটিতে গজিয়েছে সবুজ ঘাস। সেই চর দেখে আবার নিজেদের হারানো জমি ফিরে পাওয়ার আশা করছেন একসময়ের নদীভাঙনের শিকার কৃষকেরা।
৩ ঘণ্টা আগে
‘এই চর আমরা হাতছাড়া হতে দেব না’—শীতলক্ষ্যা-ব্রহ্মপুত্রের মিলনস্থলে জেগে ওঠা ধাঁধার চর নিয়ে এমনই ক্ষোভ স্থানীয়দের। তাঁদের জীবিকা, কৃষি উৎপাদন, গবাদিপশু পালন ও পাখির আবাসস্থল এই চরে ৪৫ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ ঘিরে তৈরি হয়েছে উদ্বেগ।
৩ ঘণ্টা আগে
চট্টগ্রামের বৃহত্তম বাণিজ্যকেন্দ্র রেয়াজউদ্দিন বাজারে অবৈধভাবে আসা ও নকল সিগারেটের ব্যবসার পরিধি বাড়ছে। ১০ থেকে ১৫ বর্গফুটের একেকটি দোকানে দিনে ৩-৪ লাখ টাকার বেচাকেনা হচ্ছে। গোয়েন্দা পুলিশ ও কাস্টমস প্রায় সময় অভিযান চালিয়ে জব্দ করছে বিপুল পরিমাণ অবৈধ ও নকল সিগারেট। তবে এরপরও থেমে নেই ব্যবসা।
৩ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষক সংকট প্রকট হয়ে উঠেছে। জেলার ৭০৭টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের পদ রয়েছে ৪ হাজার ৭৫৩টি। কর্মরত আছেন ৪ হাজার ১৪৮ জন। পদের বিপরীতে ৬০৫ শিক্ষক কম।
৪ ঘণ্টা আগে