প্রযোজক জেনিফার ফেরদৌসের সঙ্গে বিরোধের জেরে এবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বারস্থ হলেন মাহিয়া মাহি। শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর তিনি আজ একটি অভিযোগপত্র দেন। মিথ্যা মামলার হুমকি ও মানহানির অভিযোগ এনে প্রযোজকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের আবেদন করেছেন মাহি।
অভিযোগপত্রে মাহি লিখেছেন, ‘সম্প্রতি ‘‘আশীর্বাদ’’ সিনেমার প্রযোজক তাহেরা ফেরদৌস জেনিফার আমার বিরুদ্ধে নানা ধরনের মিথ্যা অভিযোগ এনে বাজে মন্তব্য করে যাচ্ছেন। সে সব মন্তব্য ইতিমধ্যেই ইউটিউবসহ সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যমে ভাইরাল হয়েছে। সেই সঙ্গে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করার হুমকিও দিচ্ছে তারা। প্রযোজক জেনিফারের এই সব উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য ও জিঘাংসামূলক কর্মকাণ্ডে আমি বিব্রত। এতে আমার মানহানি হচ্ছে। শুধু তাই নয়, তার এই সব বক্তব্যে জনমনে শিল্পীদের সম্পর্কে নেতিবাচক মনোভাব পরিলক্ষিত হচ্ছে। এটা সকল চলচ্চিত্র শিল্পীদের ইমেজকে ক্ষুণ্ন করছে। আমাকে হেয় করাসহ জেনিফার ফেরদৌসের এইসব বিতর্কিত কর্মকাণ্ডের প্রতিবাদ জানাচ্ছি।’
প্রযোজকের বিতর্কিত কর্মকাণ্ডের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করার আবেদন জানিয়ে মাহি লেখেন, ‘এমতাবস্থায় জনাবের নিকট আকুল আবেদন, প্রযোজক জেনিফার ফেরদৌসের বিতর্কিত কর্মকাণ্ডের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবেন। সেই সঙ্গে আমাকে মানহানি করার বিচার করে শিল্পীদের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখার অনুরোধ জানাচ্ছি।’
ঘটনার সূত্রপাত ‘আশীর্বাদ’ সিনেমার সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে। সপ্তাহখানেক আগে সিনেমাটির মুক্তি উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেন প্রযোজক জেনিফার ফেরদৌস। নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক মানিক সেখানে উপস্থিত থাকলেও ছিলেন না সিনেমাটির দুই অভিনয়শিল্পী মাহিয়া মাহি ও জিয়াউল রোশান। তাঁরা কেন নেই, এমন প্রশ্ন করা হলে প্রযোজক তাঁদের বিরুদ্ধে শুটিংয়ে অসহযোগিতা করাসহ বেশ কিছু অভিযোগ আনেন।
প্রযোজকের অভিযোগের জবাবে ১৮ আগস্ট পাল্টা সংবাদ সম্মেলন করেন রোশান ও মাহি। প্রযোজকের বিরুদ্ধে সরকারি অনুদানের অর্থ আত্মসাৎ, শুটিংয়ে শিল্পীদের সঙ্গে দুর্ব্যবহার, শিল্পীদের পারিশ্রমিক না দেওয়াসহ বেশ কিছু অভিযোগ উঠে আসে মাহির বক্তব্যে। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমে মাহির বিরুদ্ধে আবারো ক্ষোভ উগরে দেন প্রযোজক জেনিফার। অবশেষে ঘটনার সুষ্ঠু সমাধান প্রত্যাশা করে শিল্পী সমিতির দ্বারস্থ হলেন অভিনেত্রী।
এদিকে আজ সন্ধ্যায় এফডিসিতে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন প্রযোজক জেনিফার। সেখানে উপস্থিত ছিলেন প্রযোজক খোরশেদ আলম খসরু, নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু, সাফি উদ্দীন সাফি, আলিমুল্লাহ খোকনসহ অনেকেই। সংবাদ সম্মেলনে প্রযোজক জেনিফার জানান, মাহিয়া মাহি, রোশান ও পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক ক্ষমা না চাইলে তাঁদের বিরুদ্ধে মামলা করবেন তিনি।

প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
৩ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১২ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১৮ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১ দিন আগে