বয়ঃসন্ধিকাল হচ্ছে শৈশব ও যৌবনকালের মধ্যবর্তী সময়। এ সময়কে তিন ভাগে ভাগ করা হয়। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ১০ থেকে ১৯ বছর বয়স পর্যন্ত বয়ঃসন্ধিকাল। জীবন উন্নয়ন চক্রের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এ সময়। বয়ঃসন্ধিকালে লিঙ্গনির্বিশেষে সবারই শারীরিক, মানসিক, আবেময় ও সামাজিক পরিবর্তন ঘটে। এ সময় ছেলেদের মানসিক পরিবর্তনের সময় কারও কারও ক্ষেত্রে মানসিক সীমাবদ্ধতা বা সমস্যা তৈরি হয়।
ছেলেদের আবেগময় অনুভূতি
আচরণগত অসংগতি
এ সময় ছেলেদের আবেগময় অনুভূতির কারণে তিন ধরনের আচরণগত অসংগতি দেখা যায়।
ছেলেদের মানসিক সমস্যা
বয়ঃসন্ধিকালে পরিবর্তন যেহেতু হয়, সেই পরিবর্তন থেকে ছেলেদের কিছু গুরুতর মানসিক সমস্যাও তৈরি হয়।
হরমোনের পরিবর্তন ও মানসিক ধকল
বয়ঃসন্ধিকালে ছেলেদের শরীরে হরমোনগত পরিবর্তনের জন্য বিভিন্ন ধরনের লক্ষণ প্রকাশিত হয়। এই পরিবর্তনগুলো প্রাকৃতিক নিয়মের অংশ হলেও যথাযথ তথ্য ও আলোচনার জায়গা না থাকার জন্য ছেলেদের মানসিকভাবে ধকল সহ্য করতে হয়। ভুল তথ্য ও না জানার কারণে এই পরিবর্তন তার মানসিক পীড়নের কারণ হয়।
যৌনাঙ্গের পরিবর্তন, বীর্যপাত, বিভিন্ন স্থানে চুলের বৃদ্ধি, কণ্ঠস্বরের পরিবর্তন, ব্রণের সমস্যা ইত্যাদি বিষয় তার মানসিক অবস্থাকে প্রভাবিত করে। এই পরিবর্তনের গ্রহণযোগ্যতা সবার কাছে একই রকম হয় না। আবার তার চারপাশে যাঁরা থাকেন, তাঁরাও তার এই পরিবর্তনগুলো গুরুত্ব দিয়ে বিবেচনা করেন না।
কোনো কোনো ক্ষেত্রে এ ধরনের পরিবর্তনে অস্বাভাবিকতা দেখা দিলে বিশেষজ্ঞের সহযোগিতার প্রয়োজন হয়, যা পরিবার-পরিজনের কাছ থেকে ছেলেরা পায় না। আবার ছেলে বন্ধুর সঙ্গে শেয়ার করলে অনেক সময় ব্যঙ্গবিদ্রূপের শিকার হতে হয়। ফলে দীর্ঘ মেয়াদের এই অস্বাভাবিকতা ছেলেদের শুধু শারীরিকভাবেই ক্ষতিগ্রস্ত করে না, মানসিকভাবেও বিপর্যস্ত করে।
আচরণে পরিবর্তন
বয়ঃসন্ধিকালে ছেলেদের হরমোনগত পরিবর্তনের যথাযথ ব্যবস্থাপনা করতে না পারার ফলে আচরণে বিপর্যস্ত মানসিক অবস্থা দেখা যায়। ফলে কখনো সে প্রচণ্ড আগ্রাসী আচরণ করে, কখনো চুপচাপ হয়ে যায়, কখনোবা তার আচরণ মুডের জন্য পরিবর্তন হতে থাকে। ফলে অন্যরা তাকে বুঝতে পারে না আবার সে-ও অন্যকে বুঝতে পারে না। সামাজিকভাবে গ্রহণযোগ্য নয় এমন আচরণ বয়ঃসন্ধিকালে ছেলেদের মাঝে কখনো কখনো প্রকট আকার ধারণ করে। মাদকদ্রব্য গ্রহণ, মেজাজ হারিয়ে অন্যকে আঘাত করা, বিভিন্ন ধরনের আসক্তি, নিজেকে গুটিয়ে নেওয়া, অসামাজিক কার্যকলাপে যুক্ত হয়ে পড়া ইত্যাদির বহিঃপ্রকাশ ঘটে তার আচরণে।
বয়ঃসন্ধিকালে ছেলেরা
বয়ঃসন্ধিকালে ছেলেদের সবকিছুই যে নেতিবাচক হয়ে দেখা দেবে তা নয়। সময়টি গুরুত্বপূর্ণ এ কারণে যে এ সময় তারা–
এ বিষয়গুলো বিবেচনা করে বয়ঃসন্ধিকাল অতিক্রম করছে এমন ছেলেশিশুদের ক্ষেত্রে পরিবারের অন্য সদস্যদের সহায়ক ভূমিকা পালন করা প্রয়োজন। এই ভূমিকা পালনের অনেক রকমফের আছে। বয়ঃসন্ধিকালের ছেলে-মেয়ে উভয়ের ক্ষেত্রেই ‘অনুমতি প্রদান’ বিষয়টিকে গুরুত্ব দিয়ে থাকেন কাউন্সেলররা। বয়ঃসন্ধিকাল অতিক্রম করছে এমন শিশুদের মধ্যে সব সময় অভিভাবকদের আদেশ, উপদেশ, নিষেধ নেতিবাচক প্রভাব ফেলে। এ সময় বিভিন্ন কাজে অভিভাবকদের অনুমতি দেওয়া বিশেষভাবে কার্যকরী। এ সময় ছেলেসন্তানদের প্রতি অভিভাবকদের মনোভাব হওয়া উচিত:
জীবনে যা যোগ করা প্রয়োজন
বয়ঃসন্ধিকালে একজন ছেলেকে ভবিষ্যতের পুরুষ হতে হলে আগে তাকে মানুষ হতে শিখতে হবে এবং জানতে হবে। যদি মানুষ হওয়া যায়, তবেই প্রকৃত পুরুষ হওয়া সম্ভব। সে ক্ষেত্রে যে বিষয়গুলো যোগ করা প্রয়োজন–
অনুভূতি
অনুভূতি প্রকাশের ক্ষেত্রে ছেলেদের রাগ প্রকাশের অনুমতি দেওয়া হলেও ভয়, দুঃখ বা কষ্টের অনুভূতিকে অনুভবের অনুমতি দেওয়া হয় না বা নিরুৎসাহিত করা হয়। কিন্তু মানুষ হিসেবে সবারই দুঃখ, রাগ, আনন্দ ও ভয়ের অনুভূতি থাকবেই। ফলে সম্পর্কের ক্ষেত্রে বয়ঃসন্ধিকালে ছেলেদের অনুভূতির বহিঃপ্রকাশ বা গ্রহণে সমস্যা হয়। হতাশা, কষ্ট, বিষণ্নতা বা নিরাপত্তাহীনতার অনুভূতি অন্যের সঙ্গে ভাগাভাগি করে তা সমাধানের পদক্ষেপ খুবই সীমিত, যা মানসিক সমস্যা তৈরি করে।
সাইকোথেরাপিস্ট মনোবিকাশ ফাউন্ডেশন, ঢাকা

টিকাদানে ঘাটতিসহ বিভিন্ন কারণে চলতি বছরে দেশে অতিসংক্রামক রোগ হাম খুব দ্রুত এবং বড় আকারে ছড়িয়ে পড়েছে। গত দেড় দশকের মধ্যে অল্প সময়ে সবচেয়ে বেশি সংক্রমণ দেখা দিয়েছে এবার। আর শিশুমৃত্যু হয়েছে গত ২০ বছরের মধ্যে সর্বোচ্চ। তবে রোগটির জন্য বাংলাদেশ ‘অতিঝুঁকিপূর্ণ’ তালিকায় থাকলেও টিকাদান ছাড়া...
১৭ ঘণ্টা আগে
বাংলাদেশে আধুনিক ইনসুলিন কার্ট্রিজ (পেনফিল) স্থানীয়ভাবে উৎপাদনের ঘোষণা দিয়েছে এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও নভো নরডিস্ক বাংলাদেশ। ডেনমার্ক থেকে প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে এই চুক্তিভিত্তিক উৎপাদন বাস্তবায়িত হয়েছে। আজ মঙ্গলবার এ উপলক্ষে...
২১ ঘণ্টা আগে
১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৭। অন্যদিকে সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২২৬। এ নিয়ে হাম ও হামের উপসর্গে শিশু মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭৩।
১ দিন আগে
ভারতের মুম্বাইয়ের এক পরিবারের ৪ সদস্য গত শনিবার রাতে আত্মীয়দের নিয়ে ভরপেট বিরিয়ানি খেয়েছিলেন। তার ঘণ্টাখানেক পর তাঁরা খান তরমুজ। আর এরপরই কয়েক ঘণ্টার মধ্যে পুরো পরিবার নাই হয়ে যায়। একে একে মারা যান পরিবারের চার সদস্যই। পুলিশ জানিয়েছে, এই চারজনের মৃত্যু সন্দেহজনক খাদ্যে বিষক্রিয়ার কারণে হয়েছে।
১ দিন আগে