আলেহান্দ্রো ব্যারিকোর উপন্যাস অবলম্বনে সিনেমা তৈরি করছেন অ্যাঞ্জেলিনা জোলি। নাম ‘উইদআউট ব্লাড’। মূল চরিত্রে অভিনয় করছেন সালমা হায়েক। নতুন চমক হলো জোলি তাঁর দুই ছেলেকে সিনেমার সহকারী পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছেন। ১৮ বছরের ম্যাডক্স আর ২১ বছরের প্যাক্স তাঁদের মাকে সিনেমা পরিচালনায় সাহায্য করবেন। দুজনেই তাঁদের কাজের জন্য যথাযথ পারিশ্রমিক পাবেন। ব্র্যাড পিট আর অ্যাঞ্জেলিনা জোলির ছয় সন্তান। তাঁদের মধ্যে ম্যাডক্স, প্যাক্স আর জাহারাকে জোলি দত্তক নিয়েছেন। কিছুদিন আগে জর্জিয়ার স্পেলম্যান কলেজে পড়তে পাঠিয়েছেন ১৭ বছরের মেয়ে জাহারাকে। জোলির জীবন এখন সন্তানদের ঘিরে। তাঁদের বেড়ে ওঠায় নিজের সর্বোচ্চটা বিলিয়ে দিচ্ছেন। কিছুদিন আগে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, জীবনের জন্য বিয়ে জরুরি নয়। জরুরি হলো স্বস্তিতে থাকা।
সন্তানেরাই তাঁকে সেই স্বস্তি দিচ্ছে।
তিনবার বিয়ের পিঁড়িতে বসেছেন জোলি। ১০ বছর প্রেম করে সর্বশেষ সংসার গড়েন ব্র্যাড পিটের সঙ্গে। তা-ও ভেঙে যায় ২০১৬ সালে। এখন জোলি ‘সিঙ্গেল’, ছয় সন্তানের মা আর মানবাধিকারকর্মী! হ্যাঁ, নিজেকে পরিচিত করাতে এই তিন বিশেষণেই স্বাচ্ছন্দ্যবোধ করছেন তিনি।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫