
‘পার্শ্ববর্তী দেশকে আমরা বলেছি, বর্তমান সরকারকে টিকিয়ে রাখতে হবে’—পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের এমন বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘বেহেশতে থেকে তো আর মিথ্যা কথা বলা যায় না, তাই অজান্তেই সত্য বলে দিচ্ছেন অবৈধ পররাষ্ট্রমন্ত্রী।’
আজ শুক্রবার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘এ কথাটা কিন্তু আজকে দেশের প্রতিটি গণমাধ্যমে এসেছে। তার মানে কী? জনগণের সমর্থন নেই। শেখ হাসিনার পায়ের নিচে মাটি নেই—এ কথাটাই তো সত্য প্রমাণিত হয়েছে। এই অবৈধ পররাষ্ট্রমন্ত্রী অনেক সময় তাঁর অজান্তেই অনেক সত্য কথা বলে ফেলছেন। এই সরকার সম্পর্কে বিএনপি ও দেশের গণতন্ত্রকামী মানুষের যে ধারণা, সেটাই এই সরকারের মন্ত্রীরা প্রমাণ করছেন। বেহেশতে থেকে তো আর মিথ্যা কথা বলা যায় না, তাই সত্যটাই বলে দিচ্ছেন অবৈধ পররাষ্ট্রমন্ত্রী।’
বিএনপির এই মুখপাত্র বলেন, ‘আজকে দেশে গুম, খুন, হত্যার রাজত্ব চলছে। মানুষের মত প্রকাশের স্বাধীনতা নেই। কিন্তু এগুলোর বিষয়ে সরকার কর্ণপাত করে না। কারণ আপনারা জানেন, এদের কারণেই এসব ঘটনা ঘটছে। জনগণের ভিত্তির ওপর তারা তো দাঁড়িয়ে নেই। তারা দাঁড়িয়ে থাকতে চায় অন্যের শক্তির ওপর দিয়ে। এরা যে দড়িটা ধরে আছে, সেটা জনগণের দড়ি নয়, দড়িটা হচ্ছে বাইরের। আজকে প্রকাশ্যে সেটা প্রকাশ করছেন পররাষ্ট্রমন্ত্রী।’
‘আমরা আমাদের জনগণকে বিশ্বাস করি, জনগণকে আমরা মনে করি সব ক্ষমতার উৎস,যেটা আমাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বলে গেছেন। আমাদের দড়ি অন্য কোথাও নেই।’
রিজভী বলেন, ‘সরকার সবকিছু হারিয়েছে, তারা জনগণকে ত্যায্য করেছে বলেই অন্যের কাছে যাচ্ছে তাদের টিকিয়ে রাখার জন্য। দেশের মানুষের কাছে যাওয়ার তো তাদের মুখ নেই। কারণ তারা ভোটকে কবর দিয়েছে। তারা গণতন্ত্রকে কবর দিয়েছে, তারা মত প্রকাশের স্বাধীনতাকে কবর দিয়েছে, তারা জনগণের কাছে যেতে পারবে না বলেই অন্যদের কাছে ধরনা দিচ্ছে। আমাদের স্বাধীনতাকে বিপন্ন করে অন্যের শক্তির ওপর দিয়ে তারা ক্ষমতায় টিকে থাকতে চায়।’
এ সময় আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সপু, সংগঠনের সিনিয়র সহসভাপতি গোলাম সরোওয়ার, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলী, সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ প্রমুখ।

নিরঙ্কুশ রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করতেই বিচার বিভাগীয় সচিবালয় বিলুপ্ত করা হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এ কথা বলেন।
১০ ঘণ্টা আগে
কারাগারের মধ্যে ফাঁসিতে মৃত্যুদণ্ড দেয়া হয়—বাংলাদেশের ফৌজদারি দণ্ডবিধি প্রয়োজনে সংশোধন করুন। ইসলামিক বিচার ব্যবস্থায় বলা হয়েছে, এই সব হত্যার বিচার প্রকাশ্য জনগণের সামনে মৃত্যুদণ্ড দিলে গোটা জাতির মধ্যে অপরাধ সম্পর্কে আতঙ্ক তৈরি হবে। প্রয়োজনে তাই করুন...
১০ ঘণ্টা আগে
মো. শামীম কামাল বলেন, ‘সরকার ও বিরোধী দলের মধ্যে তিস্তা নিয়ে অনেক আবেগঘন বক্তৃতা দেওয়া হয়েছে। অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কিন্তু হঠাৎ করে আমরা দেখলাম যে, পদ্মা ব্যারাজ নিয়ে নিজস্ব অর্থায়নে ৩৫ হাজার কোটি টাকা অনুমোদন হয়েছে; যেখানে আমাদের সন্দেহ, উদ্বেগ ও উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে।’
১৩ ঘণ্টা আগে
ঠাকুরগাঁওয়ে পরিত্যক্ত বিমানবন্দর পরিদর্শনে গিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ধর্মের নামে রাজনীতি করে জনগণের সমর্থন পাওয়া যায় না এবং এ দেশের মানুষ জামায়াতকে কখনো ক্ষমতায় আনবে না। তিনি বিএনপির সংস্কার উদ্যোগ, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন এবং ঠাকুরগাঁও বিমানবন্দর চালুর...
১৮ ঘণ্টা আগে