ইরানে পালিয়ে যাওয়ার সময় তালেবান সীমান্তরক্ষী বাহিনীর হাতে এক বিক্ষুব্ধ তালেবান কমান্ডার নিহত হয়েছেন। তাঁর নাম মৌলভি মাহদি মুজাহিদ। তালেবান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা এএনআই।
এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, মৌলভি মাহদি মুজাহিদ পশ্চিম আফগানিস্তানের হেরাত প্রদেশ দিয়ে ইরানে প্রবেশ করার সময় তালেবান সীমান্তবাহিনীর হাতে নিহত হয়েছেন। তিনিই একমাত্র হাজারা সম্প্রদায়ের তালেবান কমান্ডার, যিনি তালেবান সরকারের বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়েছিলেন।
আফগানিস্তানের স্থানীয় গণমাধ্যম খামা প্রেস জানিয়েছে, বুধবার প্রকাশিত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে মাহদি মুজাহিদের হত্যার তারিখ উল্লেখ করা হয়নি। বিবৃতিতে তাঁকে ‘বিদ্রোহী’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
মৌলভি মাহদি মুজাহিদ ১৩ বছর আগে তালেবানে যোগ দিয়েছিলেন। তখন আফগানিস্তান নিয়ন্ত্রণে রেখেছিল মার্কিন সেনারা। মাহদি মুজাহিদ আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশগুলোতে রিপাবলিকান পার্টির পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মাহদি মুজাহিদ তালেবান সরকারে হাজারাদের আরও অংশগ্রহণ চেয়েছিলেন, কিন্তু তালেবান নেতারা তাঁর দাবি মেনে নেননি। এমনি ‘অন্তর্ভুক্তিমূলক সরকার’ প্রতিষ্ঠার আন্তর্জাতিক সম্প্রদায়ের দাবিকেও উপেক্ষা করেছে ক্ষমতাসীন তালেবান গোষ্ঠী।
তালেবান গোষ্ঠী আফগানিস্তানের ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন ধরনের হামলা ও বোমা বিস্ফোরণ নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে।
গত মাসে কাবুলের কার্তে পারওয়ান গুরুদুয়ারার কাছে একটি বোমার বিস্ফোরণ ঘটেছে। অনেক মানুষ হতাহত হয়েছে। শিখ সম্প্রদায়সহ আফগানিস্তানের অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুরা সহিংসতার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
কাবুল এখন চরম অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। দেশটিতে চরম দারিদ্র্য দেখা দিয়েছে। বিশ্লেষকদের মতে, রাজনৈতিক পরিবর্তনই দারিদ্র্য বাড়ার মূল কারণ। তালেবান ক্ষমতায় আসার পর থেকে অনেকে ব্যক্তিগত ব্যবসা বন্ধ করে দিয়েছেন। এসব কারণে দারিদ্র্য আরও ত্বরান্বিত হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, অবরুদ্ধ দশা থেকে মুক্ত করা (unfrozen) ইরানি সম্পদের একটি অংশ মার্কিন কৃষকদের কাছ থেকে বিপুল পরিমাণ খাদ্যশস্য কেনার কাজে ব্যবহার করা হবে। তবে ওয়াশিংটনের এই দাবিকে তাৎক্ষণিকভাবে এবং তীব্রভাবে প্রত্যাখ্যান করেছে তেহরান।
৮ মিনিট আগে
ইরান যুদ্ধ এবং দীর্ঘস্থায়ী আঞ্চলিক উত্তেজনার কারণে সৃষ্ট কয়েক মাসের অচলাবস্থা কাটিয়ে বৈশ্বিক বাণিজ্যের অন্যতম প্রধান জলপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আবার স্বাভাবিক হতে শুরু করেছে। সামুদ্রিক গোয়েন্দা সংস্থা কেপলারের তথ্য অনুযায়ী, গত ২৪ জুন এই প্রণালি দিয়ে জাহাজ পারাপারের...
১ ঘণ্টা আগে
ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫-এ দাঁড়িয়েছে এবং আহত হয়েছেন ৪ হাজার ৩০০ জনেরও বেশি মানুষ। দেশটির ভঙ্গুর জনস্বাস্থ্য ব্যবস্থা ও দীর্ঘস্থায়ী অর্থনৈতিক সংকটের মধ্যে এই প্রাকৃতিক বিপর্যয় ধেয়ে আসায় পরিস্থিতি মোকাবিলায় এগিয়ে এসেছে প্রতিবেশী দেশগুলো।
২ ঘণ্টা আগে
ভারতের জম্মু ও কাশ্মীরের কিশ্তওয়ার জেলায় একটি পুলিশ স্টেশনে হামলা, পুলিশ কর্মকর্তাদের মারধর এবং সরকারি সম্পত্তি ভাঙচুরের অভিযোগে সেনাবাহিনীর অন্তত ৪০ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে...
১০ ঘণ্টা আগে