মসজিদ আল্লাহর ঘর। পৃথিবীর পবিত্রতম স্থান। মহান আল্লাহর দরবার। দুনিয়ার ক্ষমতাধর ব্যক্তিদের দরবারে যেতে কত নিয়মকানুন মানতে হয়, তো রাজাধিরাজ মহান আল্লাহর দরবারে যেতে আরও বেশি সতর্ক হতে হবে। মানতে হবে মসজিদের আদবকেতা। মসজিদ নির্মাণই করা হয় আল্লাহ তাআলার ইবাদতের জন্য। অন্য কোনো কোনো কাজও শর্তসাপেক্ষে করার সুযোগ আছে। তবে এ ক্ষেত্রে মসজিদের যেসব শিষ্টাচার মেনে চলতে হবে, তার মধ্যে গুরুত্বপূর্ণ ১০টি তুলে ধরা হলো:
১. মসজিদকে নামাজ, জিকির ও কোরআন তিলাওয়াতের মাধ্যমে সজীব রাখা উচিত। অন্য কোনো কাজ সেখানে না করা। মসজিদে প্রবেশ করেই দুই রাকাত তাহিয়াতুল মসজিদ পড়া সুন্নত।
২. পবিত্র হয়ে মসজিদে প্রবেশ করা উচিত। উঁচু আওয়াজে কথা না বলা। মসজিদ সব ধরনের ময়লা-আবর্জনামুক্ত এবং পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা উচিত।
৩. মসজিদের জিনিসপত্র নিজস্ব কাজে বা মসজিদ ছাড়া অন্য কোথাও ব্যবহার করা বৈধ নয়।
৪. কোনো কিছু হারিয়ে গেলে মসজিদে ঘোষণা দেওয়া উচিত নয়। সে জন্য অন্য কোনো পথ বের করতে হবে।
৫. ইবাদতের পরিবেশ নষ্ট করে এমন বিষয় মসজিদে বর্জনীয়। যেমন ভিক্ষাবৃত্তি, মোবাইলের রিংটোন চালু রাখা ইত্যাদি।
৬. মসজিদে পার্থিব কোনো উদ্দেশ্যে কোনো বৈঠক, অনুষ্ঠান কিংবা কবিতা ইত্যাদির আসর বসানো অনুচিত। অবশ্য বিয়ের আক্দ মসজিদে করা সুন্নত।
৭. প্রয়োজন ছাড়া মসজিদে বসবাস করা যাবে না। মসজিদে ঢোকার সময় ইতিকাফের নিয়ত করা উত্তম।
৮. উল্লেখযোগ্য কারণ ছাড়া মসজিদকে চলাচলের রাস্তা বানানো যাবে না।
৯. অবুঝ শিশুদের মসজিদে না নিয়ে আসা। তবে শিশু বুঝের হলে এবং পবিত্রতা সম্পর্কে সচেতন ও শান্তশিষ্ট হলে তাদের মসজিদে নিয়ে আসা উচিত।
১০. অমুসলিমদের মসজিদে ঢোকা থেকে বিরত রাখা। পবিত্র কোরআনে মুশরিকদের মসজিদে প্রবেশ করতে নিষেধ করা হয়েছে।
লেখক: শিক্ষক ও হাদিস গবেষক

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫