
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের কার্যালয়ে অস্ত্র নিয়ে ঢোকার চেষ্টার পর পুলিশের গুলিতে নিহত হয়েছেন এক ব্যক্তি। এ ঘটনা দেশটিতে বেশ আলোচনার সৃষ্টি করেছে। কারণ গত সোমবার (৮ আগস্ট) সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাড়িতে তল্লাশি চালিয়েছিল এফবিআই। তবে এ দুই ঘটনার মধ্যে যোগসূত্রের বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
এফবিআই এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (১১ আগস্ট) সকালে ওহাইওর সিনসিনাটি শহরের ব্যুরো অফিসে প্রবেশের চেষ্টা করেন অস্ত্রধারী এক ব্যক্তি। এ সময় অ্যালার্ম বেজে উঠলে এবং এফবিআইয়ের সশস্ত্র এজেন্টরা পদক্ষেপ নিলে পালিয়ে যান অস্ত্রধারী।
স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাতে নিউইয়র্ক টাইমস জানায়, ওই ব্যক্তি গাড়িতে করে পালিয়ে যাওয়ার আগে একটি নেইল গান ফায়ার করেন এবং এআর-১৫ ধরনের রাইফেল উঁচিয়ে ধরেন।
এদিকে পুলিশের এক মুখপাত্র বলেছেন, পুলিশ গাড়িটি ধাওয়া করে শহরের একটি এলাকায় গিয়ে থামায়। পুলিশ ওই ব্যক্তির সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু তিনি আত্মসমর্পণে রাজি হননি। এরপর ওই ব্যক্তি অস্ত্র তাক করলে পুলিশ গুলি চালায় এবং ঘটনাস্থলেই মারা যান তিনি।
উল্লেখ্য, গত ৮ আগস্ট ট্রাম্পের ফ্লোরিডার বিলাসবহুল বাসভবন মার-এ-লাগোয় তল্লাশি অভিযান চালায় এফবিআই। যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্টদের সব চিঠি, কাজসংশ্লিষ্ট নথি ও ই-মেইল ন্যাশনাল আর্কাইভের কাছে হস্তান্তর করতে হয়। ধারণা করা হচ্ছে, ট্রাম্প ক্ষমতা ছাড়ার সময় হোয়াইট হাউস থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সরকারি কাগজপত্র ফ্লোরিডায় নিয়ে গিয়েছিলেন। আর এমন অভিযোগের তদন্ত করতেই তাঁর বাড়িতে যায় এফবিআই এজেন্টরা।

ইয়েমেনের হুতিরা গুরুত্বপূর্ণ লোহিত সাগরীয় শহর আল-মাখার (মোখা) নিয়ন্ত্রণে নিয়েছে। গোষ্ঠীটি এখন কৌশলগত বাব এল-মান্দেব প্রণালির দিকে এগিয়ে যাচ্ছে। ইয়েমেন সরকারের তিনটি অজ্ঞাতনামা সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মোখা দখলের ফলে ইয়েমেনের লোহিত সাগর অঞ্চলের প্রায় পুরো উপকূলই এখন এক
১ ঘণ্টা আগে
ইউক্রেনের বিভিন্ন এলাকায় রুশ বাহিনী হামলা চালিয়েছে। এতে অন্তত সাতজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনীয় কর্মকর্তারা। এরই মধ্যে ইউক্রেন দাবি করেছে, রাশিয়ার অভ্যন্তরে আর্কটিক অঞ্চলে একটি প্রাকৃতিক গ্যাস কারখানায় ড্রোন হামলা চালিয়েছে তারা। ওই হামলার পর কারখানাটিতে আগুন ধরে যায়।
২ ঘণ্টা আগে
ইউক্রেনের চলতি বছরের প্রতিরক্ষা বাজেটে ২৭ বিলিয়ন ডলারের ঘাটতি তৈরি হয়েছে। ঘাটতি পূরণে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাজ্য, কানাডা ও জাপানের কাছে অতিরিক্ত অর্থ চেয়েছে কিয়েভ। গত মাসে ইউক্রেনের স্বাধীনতা দিবস উপলক্ষে কিয়েভ সফর করা ইউরোপীয় কর্মকর্তাদের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি...
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ চলার সময় এ বছর ইরানের একটি সন্দেহজনক পারমাণবিক স্থাপনায় ব্যাপক নির্মাণকাজ হয়েছে। ছয় বছরের স্যাটেলাইট ছবি পর্যালোচনা করে একদল বিশ্লেষক এ তথ্য জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগে