
আফ্রিকার দেশ সিয়েরা লিওনে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও পুলিশি নির্যাতনের প্রতিবাদে সরকারবিরোধী বিক্ষোভে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
স্থানীয় সময় বুধবার (১০ আগস্ট) রাজধানী ফ্রিটাউনে সাধারণ জনগণের সঙ্গে পুলিশের রক্তক্ষয়ী সংঘর্ষে ওই হতাহতের ঘটনা ঘটে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন কর্মকর্তারা। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, সংঘর্ষের পর থেকে ফ্রিটাউনে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। রাজধানীর অধিকাংশ অধিবাসীই বন্ধ দুয়ারের পেছনে ভয়ে দিনাতিপাত করছেন। রয়টার্সের কাছে আসা এক ভিডিও বিশ্লেষণ করে দেখা গেছে, ফ্রিটাউন পুলিশের পক্ষ থেকেই জনগণের ওপর গুলি ছোড়া হয়।
ফ্রিটাউন পুলিশ জানিয়েছে, এই সংঘর্ষে ২১ জন সাধারণ নাগরিকের পাশাপাশি ৬ জন পুলিশ কর্মকর্তারও মৃত্যু হয়েছে। পুলিশ আরও জানিয়েছে, সরকার দেশটির ক্রমবর্ধমান দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় কয়েক শ লোক সরকারবিরোধী বিক্ষোভ করতে রাস্তায় নেমে আসে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে হাজির হলে জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে ওই হতাহতের ঘটনা ঘটে।
আফ্রিকার এই দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভসহ এমন রাজনৈতিক অস্থিরতা খুব একটা নতুন চিত্র নয়। দেশটির রাজধানী ফ্রিটাউনে প্রায়ই বিভিন্ন ধরনের সংঘর্ষের ঘটনা ঘটে। সাম্প্রতিক বছরগুলোতে ফ্রিটাউনসহ দেশটির বিভিন্ন শহরে সরকারবিরোধী বিক্ষোভে বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন।
বেশ কয়েক দিন ধরেই জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, সরকারের দুর্নীতি এবং পুলিশি নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ করছেন সাধারণ জনগণ। একই সঙ্গে তাঁরা প্রেসিডেন্ট জুলিয়াস মাদা বায়োর পদত্যাগ দাবি করছেন।
বুধবারের ঘটনার পর সরকার সারা দেশে কারফিউ জারি করেছে।
দেশটির প্রেসিডেন্ট জুলিয়াস মাদা বায়ো বলেছেন, বুধবার যা ঘটেছে তার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে। দেশটির তথ্যমন্ত্রী বলেছেন, উত্তেজিত জনতা দেশটির বেশ কয়েকটি পুলিশ স্টেশনেও অগ্নিসংযোগ করেছে। এসব ঘৃণ্য অপরাধের সঙ্গে যারা জড়িত তাদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করা হবে।
এদিকে, দেশটিতে দ্রব্যমূল্য বৃদ্ধির পাশাপাশি তরুণদের বেকারত্বও একটি বড় সমস্যা। বিশ্ব ব্যাংকের তথ্য অনুসারে, সিয়েরা লিওনে বেকারত্বের হার ২০২১ সালে মাত্র এক বছরের ব্যবধানে ১১ শতাংশ বেড়েছে।

বাস্তুচ্যুত হয়ে মিয়ানমারের বাইরে থাকা নাগরিকদের ‘নিরাপদ ও মর্যাদাপূর্ণ’ প্রত্যাবাসনের প্রতিশ্রুতি দিয়েছে দেশটির সরকার। তবে ‘রোহিঙ্গা’ নামে দেশটিতে জাতিগোষ্ঠীর অস্তিত্ব থাকার কথা অস্বীকার করেছে তারা। গতকাল বৃহস্পতিবার মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসব কথা বলা হয়েছে।
৪ ঘণ্টা আগে
চীন সীমান্তবর্তী নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ টানেলে ভয়াবহ বন্যার ঢেউ আঘাত হানার পর মৃত্যুর মুখ থেকে ফিরে আসার রোমহর্ষক অভিজ্ঞতা বর্ণনা করেছেন ৩২ বছর বয়সী ধন বাহাদুর তামাং। তিনি আপার ত্রিশূলি-১ জলবিদ্যুৎ প্রকল্পে সহায়ক কর্মী হিসেবে কাজ করতেন।
৬ ঘণ্টা আগে
ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির দুই নিরাপত্তা সংস্থার সদস্যদের মধ্যে গোলাগুলির ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার সকালে ঘটে যাওয়া এই ঘটনাকে ‘লজ্জাজনক’ বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি।
৬ ঘণ্টা আগে
২৫০ দিন সমুদ্রে কাটানোর পর থাইল্যান্ডের পর্যটন নগরী পাতায়ায় পা রেখেই বারে ছুটে যাননি মার্কিন নৌবাহিনীর প্রায় পাঁচ হাজার নাবিক। বরং তাঁদের বেশির ভাগকেই দেখা গেছে শপিংমলে কেনাকাটা করতে। দীর্ঘদিন একটি ধূসর ইস্পাতের যুদ্ধজাহাজে বন্দিজীবন কাটানোর পর সাধারণ জীবনের স্বাদ পেতেই যেন কেনাকাটাকে...
৮ ঘণ্টা আগে