
বান্ধবীকে নির্যাতনের অভিযোগে বিচার চলছে ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি ফুটবলার রায়ান গিগসের বিরুদ্ধে। আদালতের শুনানিতে সামনে এসেছে গিগসের বিরুদ্ধে চমকে যাওয়ার মতো একাধিক অভিযোগ। গিগসের বান্ধবী কেট গ্রেভিলে গোয়েন্দাদের জানিয়েছেন, তাঁকে হোটেল থেকে নগ্ন অবস্থায় ছুড়ে ফেলেছিলেন ওয়েলস তারকা। শুধু এটুকুই নয়, গিগস ল্যাপটপ দিয়ে মাথায় আঘাত করেছেন বলেও জানিয়েছেন গ্রেভিলে।
ম্যানচেস্টার ক্রাউন কোর্টে গতকাল মঙ্গলবার আদালতের শুনানিতে গিগসের বিরুদ্ধে গ্রেভিলের অভিযোগগুলো তুলে ধরা হয়েছে। গ্রেভিলের দাবি, গিগস তাঁর ভালো বন্ধু থেকে নোংরা ও ঘৃণ্য মানুষে পরিণত হয়েছিলেন। পাশাপাশি গিগসের বিরুদ্ধে ‘নির্যাতন’ ও ‘প্রতারণা’সহ একাধিক অভিযোগের কথাও বলা হয়েছে।
এর আগে সোমবার প্রসিকিউটর পিটার রাইট কিউসি আদালতে বলেছিলেন, ২০২০ সালের নভেম্বরে একটি ঘটনায় নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং গ্রেভিলেকে মাথা দিয়ে আঘাত করেন। এতে গ্রেভিলের ঠোঁট ফুলে যায় এবং ক্ষতের সৃষ্টি হয়।
মঙ্গলবার গোয়েন্দাদের দেওয়া সাক্ষাৎকারে গ্রেভিলে আরও যোগ করে বলেন, ‘একবার হঠাৎ করে সে এসে আমার কাঁধ চেপে ধরে মাথা দিয়ে মুখে আঘাত করে।’ এরপর অন্য একটি ঘটনায় গিগস নগ্ন অবস্থায় তাঁকে ও তাঁর জিনিসপত্র হোটেলের বাইরে ছুড়ে ফেলেন বলেও অভিযোগ করেন গ্রেভিলে।
এসব ঘটনার বাইরে ১০৫ মিনিটের সাক্ষাৎকারে গ্রেভিলে অভিযোগ করে বলেছেন, গিগস সারাক্ষণ যৌন সম্পর্ক দাবি করতেন এবং একই সময়ে আরও আটজন নারীর সঙ্গে সম্পর্ক স্থাপন করেছিলেন। এমনকি গ্রেভিলের বোন এমা গ্রেভিলেকেও হেনস্তা করার অভিযোগ উঠেছে গিগসের বিরুদ্ধে।
উল্লেখ্য, ম্যান ইউনাইটেডে খেলার সময় থেকেই গ্রেভিলের সঙ্গে সম্পর্কে জড়ান গিগস। ২০১৭ সাল থেকে দুজনের সম্পর্কে অবনতির শুরু হয় এবং ২০২০ সালের শেষ দিকে গিগসের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেন গ্রেভিলে।

বাংলাদেশের বিপক্ষে ডারউইন টেস্টের প্রথম ইনিংসে দারুণ এক মাইলফলক স্পর্শ করেছেন জশ হ্যাজলউড। ইনিংসে ১৪তম বারের মতো পাঁচ উইকেট তুলে নিয়ে ৩০০ উইকেটের ক্লাবে নাম লিখিয়েছেন এই পেসার। এরপর বাংলাদেশের পারফরম্যান্সের প্রশংসা করেছেন তিনি।
৭ মিনিট আগে
একপ্রান্ত আগলে রেখে টেল এন্ডারদের সঙ্গে নিয়ে বাংলাদেশের লিড বাড়াচ্ছিলেন মেহেদী হাসান মিরাজ। ২০০ ছাড়ানোর পর ২৫০ রানের লিডের দিকে ছুটছিল বাংলাদেশ। কিন্তু মধ্যাহ্ন বিরতি পর মিরাজ ফিরলে আর খুব বেশিক্ষণ টিকে থাকতে পারেনি তারা।
১ ঘণ্টা আগে
দ্বিতীয় দিনের শেষ সেশনে ৩ উইকেট তুলে নিয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল অস্ট্রেলিয়াভ কিন্তু মিরাজের ব্যাটিং দৃঢ়তায় শেষ পর্যন্ত সেই সেশনটাও ছিল বাংলাদেশের পক্ষেই। আজ দিনের প্রথম সেশনেও মিরাজের ব্যাটিং দাপট অব্যাহত আছে। টানা দুটি সেশনে অস্ট্রেলিয়াকে দমিয়ে রাখলেন এই অলরাউন্ডার।
২ ঘণ্টা আগে
অলআউট হওয়ার শঙ্কা জেগেছিল গতকালই। অল্প সময়ের ব্যবধানে ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরার আভাস দিয়েছিল অস্ট্রেলিয়া। ঠিক তখনই প্রতিরোধের দেয়াল গড়েন মেহেদী হাসান মিরাজ। সেই দেয়াল এখনো ভাঙতে পারেনি অজিরা।
২ ঘণ্টা আগে