
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের করোনা পরীক্ষায় ‘নেগেটিভ ফল’ এসেছে। তবে তিনি দ্বিতীয়বার করোনা পরীক্ষা না করা পর্যন্ত আইসোলেশনে থাকবেন। স্থানীয় সময় শনিবার তাঁর ব্যক্তিগত চিকিৎসক এ তথ্য জানিয়েছেন বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে মার্কিন গণমাধ্যম সিএনএন।
বাইডেনের ব্যক্তিগত চিকিৎসক কেভিন ও’কনর বলেছেন, প্রেসিডেন্ট খুব ভালো বোধ করছেন। সুস্থ আছেন। গত শনিবার আমরা তাঁর করোনা পরীক্ষায় পজিটিভ ফল পেয়েছিলাম এবং তারপর থেকে প্রতিদিন তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছিলাম। আজ সার্স-কোভ-২ অ্যান্টিজেন পরীক্ষায় তাঁর নেগেটিভ ফল এসেছে। সতর্কতা হিসেবে তিনি দ্বিতীয় পরীক্ষা-পূর্ব পর্যন্ত কঠোর আইসোলেশন চালিয়ে যাবেন।
গত ১৭ দিন ধরে হোয়াইট হাউসেই আছেন জো বাইডেন। এর আগে ২১ জুলাই তাঁর করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছিল। এরপর তিনি ফাইজারের অ্যান্টিভাইরাল ওষুধ প্যাক্সলোভিডের পাঁচ দিনের কোর্স সম্পন্ন করার পর করোনা পরীক্ষা করেন এবং পুনরায় ফল পজিটিভ আসে। ফলে বাইডেনকে আবার আইসোলেশনে যেতে হয়।
যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জানিয়েছে, ‘করোনা পরীক্ষার ফল নেতিবাচক এলেও অন্তত পাঁচ দিন বিচ্ছিন্ন থাকা উচিত।’
প্রেসিডেন্ট বাইডেনকে করোনার সম্পূর্ণ টিকা দেওয়া হয়েছে এবং তিনি দুটি বুস্টার ডোজ গ্রহণ করেছেন।

জাপানের দক্ষিণাঞ্চলীয় কুমামোতো শহরে শক্তিশালী ভূমিকম্পের পর একটি বড় শপিং মলে ভয়াবহ বিস্ফোরণ ও আংশিক ধসের ঘটনা ঘটেছে। এতে একাধিক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে পুলিশের বরাতে জানিয়েছে সিএনএনের সহযোগী গণমাধ্যম টিভি আসাহি।
৫ ঘণ্টা আগে
ইরান থেকে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং ট্রাম্পের সর্বকনিষ্ঠ পুত্র ব্যারন ট্রাম্পকে সরাসরি হত্যার হুমকি দিয়ে একটি নতুন ভিডিও প্রকাশ করা হয়েছে। ভিডিওটিতে মেলানিয়া ট্রাম্পের নিউইয়র্ক শহরের গতিবিধি এবং বিভিন্ন শপিং লোকেশনের চিত্র তুলে ধরা হয়েছে।
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে এক বিশেষ রুদ্ধদ্বার বৈঠক শেষে ওয়াশিংটনের দৃঢ় সমর্থনের প্রতি নিজের আস্থা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি। মঙ্গলবার (২৮ জুলাই) স্থানীয় সময় সকাল ৯টা ৪০ মিনিটে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৬ ঘণ্টা আগে
ইরানের ইসফাহান শহরের আলিখানি স্কয়ারে কড়া নিরাপত্তার মধ্যে মঙ্গলবার (২৮ জুলাই) ভোরে দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ওই এলাকায় একটি ফাঁসির মঞ্চ তৈরি করার খবর ছড়িয়ে পড়ার পর রাতেই স্থানীয় মানুষ সেখানে জড়ো হন এবং রক্ষীদের সঙ্গে তাঁদের সংঘর্ষের ঘটনাও ঘটে।
৭ ঘণ্টা আগে