মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষের স্পিকার ন্যান্সি পেলোসির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে চীন। স্থানীয় সময় আজ শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় পেলোসির তাইওয়ান সফরের প্রতিক্রিয়ায় এই ঘোষণা দেয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘পেলোসি তাইওয়ান সফরের মাধ্যমে চীনের অভ্যন্তরীণ বিষয়ে গুরুতরভাবে হস্তক্ষেপ করেছেন এবং চীনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে গুরুতরভাবে ক্ষুণ্ন করেছেন। এসব কারণে বেইজিং পেলোসি এবং তাঁর সংশ্লিষ্ট পরিবারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে।’ তবে এই নিষেধাজ্ঞার আওতায় কে বা কারা পড়বেন এবং কবে, কখন কোন এলাকায় এই নিষেধাজ্ঞা আরোপ করা হবে সেই বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেয়নি।
চীন সাম্প্রতিক বছরগুলিতে বেশ কয়েকজন মার্কিন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। চীনের মূল স্বার্থের বিরুদ্ধে কাজ করা এবং হংকং ও জিনজিয়াংয়ের মানবাধিকার ইস্যুতে উচ্চকিত হওয়ায় এসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
চলতি বছরের মার্চে চীন দেশটির মানবাধিকার পরিস্থিতির বিষয়ে ‘মনগড়া মিথ্যা’ প্রকাশ করায় বেশ কয়েকজন মার্কিন নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। তবে কোন কোন কর্মকর্তার ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল তার কোনো তালিকা প্রকাশ করেনি চীন। তবে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারোর ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল চীন।
এর আগে, গত সপ্তাহে তাইওয়ানের রাজধানী তাইপে সফর করেন ন্যান্সি পেলোসি। তাঁর ১৮ ঘণ্টার সফরের প্রতিক্রিয়া তাইওয়ানকে ঘিরে সামরিক মহড়া চালাচ্ছে চীন। যুক্তরাষ্ট্র এবং তাইওয়ান উভয় দেশই চীনের এই মহড়াকে ‘উসকানিমূলক আচরণ’ বলে আখ্যা দিয়েছে।

পাকিস্তানে মানব প্লাসেন্টা (গর্ভফুল) পাচারের অভিযোগে একটি সংঘবদ্ধ আন্তর্জাতিক চক্রের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দেশটির ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ)। কর্তৃপক্ষের দাবি, হাসপাতাল থেকে সংগ্রহ করা মানব প্লাসেন্টা বিদেশে পাচার করে সেগুলো দিয়ে কথিত অ্যান্টি-এজিং বা বার্ধক্য প্রতিরোধী ইনজেকশন তৈরির
২৪ মিনিট আগে
ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর বন্দর আব্বাসের মাছ ধরার ঘাটে আবারও ব্যস্ততা ফিরতে শুরু করেছে। জেলেরা সাগর থেকে ধরা মাছ নামাচ্ছেন, কেউ জালে আটকে পড়া ছোট হাঙর দেখিয়ে স্থানীয় খাবার ‘শার্ক স্যান্ডউইচ’-এর কথা বলছেন।
২ ঘণ্টা আগে
ইরানের সাবেক সর্বোচ্চ নেতা প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির দাফন অনুষ্ঠিত হতে যাচ্ছে তাঁর মৃত্যুর চার মাসের বেশি সময় পর। ইসলামি রীতিতে মৃত্যুর পর যত দ্রুত সম্ভব দাফনের প্রচলন থাকলেও খামেনির ক্ষেত্রে এই দীর্ঘ বিলম্ব বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে।
২ ঘণ্টা আগে
হরমুজ প্রণালি হয়ে জাহাজ চলাচলের জন্য টোল আদায়ের বিষয়ে ইরানের অনড় অবস্থান থেকে বের হওয়ার পথ খুঁজছে যুক্তরাষ্ট্র ও ওমান। এ লক্ষ্যেই পরোক্ষ আলোচনায় ওয়াশিংটনের প্রধান প্রস্তাব ছিল, বিদেশে জব্দ ইরানের প্রায় ১০০ বিলিয়ন ডলারের তহবিলের একটি অংশ অবমুক্ত করা হবে।
৪ ঘণ্টা আগে