চীন–তাইওয়ান সংকটের মধ্যেই ইউক্রেন যুদ্ধ বন্ধে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে কথা বলতে চান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। হংকংভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট এই আশাবাদ ব্যক্ত করেন।
ইউক্রেনে রুশ হামলা ও দখলদারত্ব যখন ক্রমশ জোরালো হচ্ছে, ঠিক তখনই যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর নিয়ে গভীর সংকটে পড়েছে ওয়াশিংটন-বেইজিংয়ের সম্পর্ক। পেলোসির তাইপে সফরের জবাবে বৃহস্পতিবার থেকেই তাইওয়ানের চারদিকে ৪ দিনব্যাপী সরাসরি সামরিক মহড়া শুরু করেছে চীন। এই পরিস্থিতিতে ইউক্রেনে চলমান যুদ্ধ বন্ধে রাশিয়াকে চাপ দিতে চীনা প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি কথা বলার আশা প্রকাশ করেছেন জেলেনস্কি।
সাউথ চায়না মর্নিং পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ‘চীন অত্যন্ত শক্তিশালী দেশ, এর অর্থনীতি বিশাল। এটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। দেশটি চাইলে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে রাশিয়াকে প্রভাবিত করতে পারে। তাই যুদ্ধ শেষ করতে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে আমি সরাসরি কথা বলতে চাই।’ এ প্রতিবেদন লেখা পর্যন্ত চীনের এ বিষয়ে প্রতিক্রিয়া জানা যায়নি। তবে ইউক্রেন সংকট শুরুর পর থেকেই নিরপেক্ষ থাকার ঘোষণা দিয়েছে বেইজিং।
এদিকে, কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরা জানিয়েছে, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্কসহ ইউক্রেনের বিভিন্ন শহরে নতুন উদ্যমে হামলা শুরু করেছে রাশিয়া। দক্ষিণ-পূর্বাঞ্চলের জাপোরিঝিয়া ও মাইকোলাইভ শহরে বৃহস্পতিবার ভোরে ব্যাপক গোলা হামলা হয়েছে। উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভেও হামলা জোরদার করেছে রাশিয়া। জাপোরিঝিয়া ও মাইকোলাইভ শহরের মধ্যবর্তী ক্রিভিরিহ শহর থেকে মাত্র ৩০ মাইল দূরে রয়েছেন রুশ সেনারা। জেলেনস্কির জন্মস্থান এই শহর দখলে রুশ সেনারা বেশ দ্রুত এগিয়ে আসছে।

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
২১ মিনিট আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
১ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৩ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৩ ঘণ্টা আগে