ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় মোটরসাইকেল আরোহী এক যুবককে থামিয়ে মারধর এবং মোটরসাইকেল, মুঠোফোন ও ১৭ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে ছাত্রলীগের কয়েকজন কর্মীর বিরুদ্ধে। ভুক্তভোগীর অভিযোগ, অভিযুক্তরা তাঁকে মেরে ফেলার হুমকিও দিয়েছেন।
গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্মৃতি চিরন্তন চত্বরে মারধর ও ছিনতাইয়ের এ ঘটনা ঘটেছে বলে জানান ভুক্তভোগী ওই যুবক।
ভুক্তভোগী যুবকের নাম প্রজিত দাস (২৮)। তার বাসা নড়াইল। রাজধানীর শাহবাগ থানায় তিনি লিখিত অভিযোগ করেছেন।
প্রজিত দাসের অভিযোগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হলের ছাত্র তুষার হোসেন ও শামীমুল ইসলামের নেতৃত্বে তাঁকে মারধর ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তুষার ও শামীমুল ওই হল শাখা ছাত্রলীগের কর্মী ও মার্কেটিং বিভাগের ছাত্র।
তুষার হোসেন ২০১৯ সালে ছাত্রলীগের প্যানেল থেকে মাস্টারদা সূর্য সেন হল সংসদের সদস্য নির্বাচিত হন। তিনি ও শামীমুল দুজনই বর্তমানে হল শাখা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। তাঁরা হল শাখা ছাত্রলীগের সভাপতি মারিয়াম জামান খান (সোহান) এর অনুসারী। সোহান ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাসের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।
লিখিত অভিযোগে প্রজিত বলেন, ‘আমি মোটরসাইকেলে করে পলাশী থেকে টিএসসির দিকে যাচ্ছিলাম। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে স্মৃতি চিরন্তন চত্বরে পৌঁছাতেই তুষার, শামীমুলসহ অজ্ঞাতনামা পাঁচ-ছয়জন আমার মোটরসাইকেল থামায়। তাঁদের হাতে লাঠিসোঁটা ছিল। তাঁরা আমাকে অকথ্য গালিগালাজ করতে থাকে। একপর্যায়ে আমার কাছ থেকে মোটরসাইকেল ও মুঠোফোন জোর করে নিয়ে যেতে চাইলে আমি প্রতিবাদ করি। তখন তুষার ও শামীমুলের সঙ্গে থাকা ব্যক্তিরা আমাকে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারপিট করে আমার মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন জায়গায় জখম করে। তাঁদের থাপ্পড়ে আমার কানের পর্দা ফেটে যায়।’
অভিযোগে আরও উল্লেখ করা হয়, ‘মারধরের পর তুষার, শামীমুল ও তাঁদের সহযোগীরা আমার মোটরসাইকেল, মুঠোফোন ও সঙ্গে থাকা ১৭ হাজার টাকা নিয়ে নেন। পরে আমাকে সূর্য সেন হলের অতিথিকক্ষে নিয়ে আবার মারধর করেন। এরপর তাঁরা আমাকে ধাক্কা দিয়ে হলের ফটকে বের করে দিয়ে বলেন, তুই সোজা চলে যাবি, ডানে-বাঁয়ে কোথাও তাকাবি না। তাঁরা আমাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখান এবং মেরে ফেলার হুমকি দেন। খবর পেয়ে আমার পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র এসে আমাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা করান।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, ‘আইন প্রয়োগকারী সংস্থা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে কোনো সহযোগিতা চাইলে প্রশাসন তা গুরুত্বের সঙ্গে দেখবে।’
অভিযোগের বিষয়ে জানতে তুষার হোসেনকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। অন্যদিকে শামীমুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করার পর সাংবাদিক পরিচয় পাওয়ার সাথে সাথে তিনি ফোন কেটে দেন। এরপর একাধিকবার কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।
তদন্তের দায়িত্বে থাকা শাহবাগ থানার উপপরিদর্শক সাইফ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘তদন্ত চলছে। আইন অনুযায়ী তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। একইসাথে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকেও বিষয়টি অবহিত করা হয়েছে।’
হল শাখা ছাত্রলীগের সভাপতি মারিয়াম জামান খান (সোহান) বলেন, ‘আপনাদের (সাংবাদিক) মাধ্যমে বিষয়টি জেনেছি। তারা এখন হলে নেই। অভিযোগ কতটুকু সত্য তা আমি জানি না।’

চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আব্দুল্লাহ (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। আজ বুধবার (২২ জুলাই) দুপুর ১টার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের আলুকদিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৬ মিনিট আগে
মুন্সিগঞ্জ সদর উপজেলার হাতিমারা চৌরাস্তায় অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও সংরক্ষণের দায়ে মেসার্স আদর্শ ফার্মেসি নামে একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার দুপুরে পরিচালিত এ অভিযানে ভবিষ্যতে এমন অনিয়ম না করতে প্রতিষ্ঠানটিকে সতর্কও করা হয়।
১৫ মিনিট আগে
জীবিকার তাগিদে প্রায় এক দশক আগে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন লক্ষ্মীপুরের মিল্লাত হোসেন (৪২)। পরিবারের সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে প্রবাসজীবন শুরু করলেও কর্মস্থলে দুর্ঘটনায় সেই স্বপ্নের করুণ পরিসমাপ্তি ঘটেছে।
১৭ মিনিট আগে
পিরোজপুরের নেছারাবাদে প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি-৪ (পিইডিপি) এর ‘এডুকেশন ইন ইমার্জেন্সি’ প্রকল্পে প্রায় ১৫ লক্ষাধিক টাকার কাজ বাস্তবায়নে অনিয়মের অভিযোগ উঠেছে। সাতটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নামমাত্র সংস্কারকাজ দেখিয়ে বিল উত্তোলন করা হয়েছে। একটি বিদ্যালয়ে কাজ শেষ না হওয়ায় বিল আটকে রাখার কথা...
২২ মিনিট আগে