পূর্বঘোষণা অনুযায়ী ঝুঁকিপূর্ণ রাজধানীর পাঁচ এলাকায় আজ বুধবার সকাল ৮টা থেকে চলছে কলেরার দ্বিতীয় ডোজের টিকাদান। তবে সপ্তাহব্যাপী এই কার্যক্রমের প্রথম দিনে তেমন সাড়া মিলছে না। আবার অনেকে টিকা নিতে এলেও সঙ্গে কার্ড না আনায় ফেরত যেতে হয়েছে। তবে যারা নিয়ম মেনে টিকা নিতে এসেছে, কোনো ধরনের ঝক্কিঝামেলা ছাড়াই নিতে পারছে।
রাজধানীর সবুজবাগ, বাসাব, মুগদাসহ বেশ কয়েকটি এলাকা ঘুরে এমন চিত্র পাওয়া গেছে। বুধবার সকাল ৮টায় রাজধানীর সবুজবাগের ১৭০টি কেন্দ্রে শুরু হয়েছে টিকাদান। এসব এলাকার জন্য ৪ লাখ ১৭ হাজার টিকা বরাদ্দ। তবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত খুব একটা সাড়া নেই।
উত্তর বাসাবো কেন্দ্রের হিসাবরক্ষক আব্দুল্লাহ জুবায়ের আজকের পত্রিকাকে বলেন, ‘টিকা নিতে আমরা মাইকিং করেছি। সঙ্গে করে কার্ড আনতে বলেছিলাম। কিন্তু অনেকে সেই নির্দেশনা মানেনি। ফলে তাদের ফেরত পাঠাতে হচ্ছে। সকাল থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত এই কেন্দ্রে ৩০০ জন টিকা নিয়েছে। যেহেতু সময় আছে, আশা করা হচ্ছে টিকা নেওয়ার হার বাড়বে।’
আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) পরিচালিত মুখে খাওয়ার এই টিকা কার্যক্রম রাজধানীর দুই সিটি করপোরেশনের ৭০০ কেন্দ্রে চলবে আগামী ১০ আগস্ট পর্যন্ত। এর মধ্যে সবজুবাগ ছাড়াও যাত্রবাড়ীতে ১০০টি, দক্ষিণখানে ১৫৭টি, মিরপুরে ৯৫টি এবং মোহাম্মদপুরে ১৭৮টি কেন্দ্র রয়েছে। এসব এলাকায় ২৩ লাখ ৬৫ হাজার ৫৮৫ জনকে দেওয়া হচ্ছে দ্বিতীয় ডোজের এই টিকা।
দক্ষিণ কোরিয়ার ইউবায়োলোজিক্স কো. লিমিটেডের তৈরি ইউভিকল প্লাস নামের কলেরার টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) অনুমোদিত।
এক বছর থেকে তদূর্ধ্ব বয়সীরা নিতে পারছে এই টিকা। গর্ভবতী নারী এবং যারা গত দুই সপ্তাহের মধ্যে অন্য কোনো টিকা নিয়েছে, তারা ছাড়া সবাই এই টিকা নিতে পারবে। এই টিকা নেওয়ার ১৪ দিনের মধ্যে অন্য কোনো টিকা নেওয়া যাবে না। এর আগে গত ২৬ জুন থেকে ২ জুলাই পর্যন্ত দেওয়া হয় প্রথম ডেজ।
দেশে অন্যান্য বছরের তুলনায় এ বছর ডায়রিয়ার প্রকোপ বেশি হওয়ায় কলেরায় আক্রান্তও বেড়েছে উল্লেখযোগ্য হারে। কেবল আইসিডিডিআর,বি হাসপাতালে যেসব ডায়রিয়ার রোগী আসছে, তাদের ২০ শতাংশই কলেরায় আক্রান্ত। আর ঢাকার বাইরে এই হার ১০ শতাংশ।

যাত্রাবাড়ী মোড়ে দায়িত্ব পালনের সময় দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যরা এক নারীর চিৎকার শুনে দেখতে পান, এক ব্যক্তি ছিনতাই করে দৌড়ে পালাচ্ছেন। পরে পুলিশ সদস্যরা ধাওয়া করে তাঁকে আটক করেন। আটকের পর সেলিমকে তল্লাশি করেও তাঁর কাছে স্বর্ণের কানের দুলটি পাওয়া যায়নি। পরে জিজ্ঞাসাবাদে তিনি দুলটি গিলে ফেলার...
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) টিএসসিতে একটি অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে ম্যানেজমেন্ট স্টাডিজ ও রসায়ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে রসায়ন বিভাগের অন্তত চার শিক্ষার্থী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
৫৩ হাজার ১০৯ একর সংরক্ষিত বনাঞ্চল আর পাহাড়ঘেরা মৌলভীবাজারে করাতকলের ছড়াছড়ি। বৈধ করাতকলের পাশাপাশি গড়ে উঠেছে অবৈধ করাতকল, যেখানে দিন-রাত চেরা হচ্ছে সামাজিক বনায়ন ও বন থেকে চোরাই পথে কেটে আনা গাছ। আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কৃষিজমিতেও স্থাপন করা হচ্ছে করাতকল।
২ ঘণ্টা আগে
রংপুর মহানগর গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, ‘আদালতে গ্রেপ্তার দুজন যে জবানবন্দি দিয়েছে এবং সাক্ষী যে বক্তব্য দিয়েছে, তা হুবহু মিলে গেছে। সিদ্ধার্থ ও মুগ্ধ বলেছে গভীর রাত ২টা আড়াইটা পর্যন্ত সীমান্তের বাসায় বসে ইয়াবা সেবন করেছে। তারপর সেখান থেকে তাঁরা ওখানে যায়।
২ ঘণ্টা আগে