মঙ্গল গ্রহে দুটি হেলিকপ্টার পাঠানোর পরিকল্পনা করছে মার্কিন গবেষণা সংস্থা নাসা। পাথরের নমুনা সংগ্রহ এবং পৃথিবী থেকে মঙ্গলে ঐতিহাসিক ভ্রমণের অংশ হিসেবে হেলিকপ্টার দুটি পাঠানো হবে। মার্কিন সাময়িকী ফোর্বস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রায় ১৭ মাস আগে পারসিভারেন্স রোভার নামের একটি রোবটিক হেলিকপ্টার মঙ্গল গ্রহে পাঠিয়েছে নাসা। অবতরণের পর থেকে হেলিকপ্টারটি বৈজ্ঞানিকভাবে বাধ্যতামূলক ১১টি কঠিন শিলা ও বায়ুমণ্ডলের নমুনা সংগ্রহ করেছে। নমুনাগুলো নিয়ে হেলিকপ্টারটি পৃথিবীতে ফিরে এলে তা মঙ্গলের পরিবেশগত বিবর্তন বুঝতে বিজ্ঞানীদের সাহায্য করবে।
নাসা জানিয়েছে, বিস্ময়কর হেলিকপ্টারটি মঙ্গলে ২৯টি ফ্লাইট সম্পন্ন করেছে। এটি ২০২৭ সালে মঙ্গল গ্রহ থেকে প্রথমবারের মতো পাথরের নমুনা নিয়ে পৃথিবীতে ফেরার মিশন শুরু করবে। ধারণা করা হচ্ছে, এটি ২০৩৩ সালে পৃথিবীতে অবতরণ করবে।
তবে এই পরিকল্পনায় সামান্য পরিবর্তন আনার কথা বলেছেন নাসা সদর দপ্তরের সহযোগী প্রশাসক টমাস জুরবুচেন। তিনি বলেছেন, পারসিভারেন্স রোভারের সাম্প্রতিক সাফল্যে আমরা পরিকল্পনায় কিছু পরিবর্তন এনেছি। নতুন করে দুটি ‘নমুনা পুনরুদ্ধারে হেলিকপ্টার’ পাঠাতে যাচ্ছি, যা পারসিভারেন্স রোভারকে সাহায্য করবে।
টমাস জুরবুচেন আরও বলেছেন, নতুন পরিকল্পনায় ‘মার্স অ্যাসেন্ট ভিহিকল’ নামে একটি ছোট রকেটও থাকবে। পারসিভারেন্স রোভার হেলিকপ্টারটি স্যাম্পল রিট্রিভাল ল্যান্ডার প্ল্যাটফর্মে ফিরে এসে রকেটের নাক বরাবর নমুনা টিউব স্থাপন করবে। এরপর রকেটটি মঙ্গল পৃষ্ঠের ওপরে আর্থ রিটার্ন অরবিটারের সঙ্গে মিলিত হতে শুরু করবে।

২০২২ সালের ১২ ডিসেম্বর মঙ্গল গ্রহের দক্ষিণাঞ্চলের উঁচু ভূমির ওপর দিয়ে ২৫১ কিলোমিটার উচ্চতায় উড়ছিল একটি অরবিটার। সেখান থেকে মঙ্গল গ্রহের একটি পাহাড়ের ছবি তোলে সেটি। ছবিটি সাধারণই হওয়ার কথা ছিল। ২০০৬ সাল থেকে নাসার মার্স রিকনেসান্স অরবিটারের হাইরাইজ (HiRISE) ক্যামেরা মঙ্গলের পৃষ্ঠের হাজার...
২ দিন আগে
বাংলাদেশের আধুনিক শিল্পের জনক শিল্পাচার্য জয়নুল আবেদিন। চিত্রশিল্পে তাঁর অসামান্য অবদানের কথা বিশ্বজুড়ে স্বীকৃত। তবে পৃথিবীর গণ্ডি ছাড়িয়ে মহাকাশেও যে তাঁর নাম খোদাই করা রয়েছে, তা হয়তো অনেকেরই অজানা।
২ দিন আগে
নতুন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল এবং হাজার হাজার এআই বট কয়েক দশক ধরে অমীমাংসিত থাকা এক জটিল গাণিতিক সমস্যার সমাধান খুঁজে পেয়েছে। তাও আবার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই এ সমাধান খুঁজে পাওয়ার দাবি করেছে চ্যাটজিপিটি নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এই তথ্য
৬ দিন আগে
আপনি কত বছর বয়স পর্যন্ত বাঁচবেন বলে মনে করেন? এই প্রশ্নের উত্তর আপনার সম্পর্কে এমন কিছু তথ্য প্রকাশ করতে পারে, যা আপনি হয়তো ভাবতেও পারেননি। জাপানে বয়স্ক মানুষদের নিয়ে ২৮ বছর ধরে চালানো এক গবেষণায় দেখা গেছে, মানুষ নিজের আয়ু সম্পর্কে আশ্চর্যজনকভাবে সঠিক ধারণা রাখে।
১৩ দিন আগে