ঢাকা: মঙ্গল গ্রহের মাটি ছুঁয়েছে চীনের নভোযান। আরও ভালো করে বললে ঝুরং নামের একটি রোভার রোবট এ মঙ্গল স্পর্শের গৌরবের অধিকারী হয়েছে। ঝুরং আজ শনিবার মঙ্গল গ্রহের মাটি স্পর্শ করে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া।
ঝুরং এর মঙ্গল স্পর্শের মধ্য দিয়ে চীন পরিণত হলো মঙ্গল জয় করা দ্বিতীয় দেশে। এর আগে শুধু যুক্তরাষ্ট্রই মঙ্গল গ্রহের ভূমি স্পর্শ করতে পেরেছে। এ হিসাবে বলাই যায় মহাকাশেও দুই দেশ টক্কর দিচ্ছে সেয়ানে সেয়ানে।
লালচে গ্রহটিকে ঘিরে মানুষের কল্পনার শেষ নেই। সর্বশেষ প্রয়াত পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিংও মঙ্গলে বসতি স্থাপনের বাস্তবতার কথা উল্লেখ করে গেছেন। এর কারণ হিসেবে অবশ্য তিনি বলে গেছেন, মানুষের অপরিণামদর্শী কার্যক্রমের কথা। তাঁর এই মঙ্গলে বসতি স্থাপনের সম্ভাবনার পেছেন আছে আসলে এক ধরনের সতর্কতা সংকেত। তবে বিশ্বের শক্তিশালী দেশগুলো একে ঠিক সতর্কতা হিসেবে না নিয়ে বরাবরের মতোই একে নিয়েছে প্রতিযোগিতা হিসেবে। এবার এই প্রতিযোগিতায় চীন অনেকটাই এগিয়ে যাওয়ার ইঙ্গিত দিল।
চীনা ভাষায় ঝুরং শব্দের অর্থ হলো ‘আগুনের দেবতা’। তিয়ানওয়েন-১ নভোযানে করে মঙ্গলে পাঠানো হয়েছে এ রোভার রোবটকে। গত ফেব্রুয়ারিতে মঙ্গলের কক্ষপথে প্রবেশ করে তিয়ানওয়েন-১। এর সার্বিক তত্ত্বাবধানে আছে চীনের মহাকাশ গবেষণা সংস্থা চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন।
সিনহুয়ার খবরে বলা হয়, চীনের তিয়ানওয়েন-১ নামের নভোযান মঙ্গল গ্রহের ইউটোপিয়া প্লানেশিয়া নামের বিস্তৃত সমভূমিতে অবতরণ করে। এর মধ্য দিয়ে মঙ্গলের বুকে প্রথমবারের মতো চীনের পদছাপ পড়ল। এই অভিযানে যুক্ত সবাইকে অভিনন্দন জানিয়ে বার্তা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং।
প্রেসিডেন্ট সি তাঁর অভিনন্দন বার্তায় বলেন, এই চ্যালেঞ্জ গ্রহণের জন্য যথেষ্ট সাহসী ছিলেন আপনারা। মহাকাশ গবেষণায় আপনারা আমাদের দেশকে দক্ষতার সঙ্গে আরেক ধাপ এগিয়ে নিলেন। আপনাদের এই অসাধারণ অর্জনের কথা এই জাতি এই দেশ সব সময় স্মরণের রাখবে।'
চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, শনিবার বেইজিংয়ের সময় রাত ১টার দিকে নভোযানটি মঙ্গলের বুকে অবতরণ করে। এ সময় ঝুরং নামের রোভার রোবটটিকে মঙ্গলের বুকে পাঠানো হয়। এটি মঙ্গলে নেমে নিজের সোলার প্যানেল ওপেন করে ৩২ কোটি কিলোমিটার দূরে থাকা কন্ট্রোল রুমে সিগনাল পাঠাতে ১৭ মিনিট সময় নেয়। এই ঝুরং রোবটটি এখন মঙ্গলের বুকে ঘুরে বেড়াবে, সংগ্রহ করবে নানা নমুনা ও তথ্য। অবশ্যই এসব তথ্য ও নমুনার একটি অন্যতম লক্ষ্য থাকবে মঙ্গলে প্রাণের অস্তিত্বের সূত্রের অনুসন্ধান।

মার্কিন ম্যাগাজিন ‘দ্য পিপল’ জানায়, গত ১৭ আগস্ট তাঁর মৃত্যু হয়। তবে তাঁর মৃত্যুর সঠিক কারণ পরিবার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে জানায়নি। কয়েকটি সংবাদমাধ্যম অবশ্য জানিয়েছে, হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে।
১২ ঘণ্টা আগে
দানিউব নদীর তীরে কাদামাটির বন্যাপ্রবণ একটি ছোট ভূখণ্ডকে কেন্দ্র করে গড়ে ওঠা স্বঘোষিত মাইক্রোরাষ্ট্র ‘লিবারল্যান্ড’। অখ্যাত এই রাষ্ট্রেরই নাগরিক হতে আবেদন করেছেন ৮ লাখের বেশি মানুষ! দেশটির প্রতিষ্ঠাতা ও স্বঘোষিত প্রেসিডেন্ট ভিট জেডলিচকা দাবি করেছেন, এখন পর্যন্ত নাগরিকত্বের জন্য...
১৩ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনীতি গত সপ্তাহে নতুন একপর্যায়ে পৌঁছেছে। এআই প্রযুক্তির নির্মাতারাই এখন সতর্ক করছেন, অদূর ভবিষ্যতে এই প্রযুক্তি মানুষের নিয়ন্ত্রণের ক্ষমতাকে ছাড়িয়ে যেতে পারে।
১৪ ঘণ্টা আগে
জাপানের জনপ্রিয় পর্নো তারকা হানা কুরাকি মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল মাত্র ২৫ বছর। সোমবার (১৪ সেপ্টেম্বর) মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট জানায়, গত শনিবার টোকিওর একটি অ্যাপার্টমেন্ট থেকে হানার মরদেহ উদ্ধার করা হয়।
১৬ ঘণ্টা আগে