
‘জীবনে এ রকম দুর্ঘটনা কখনো দেখি নাই। নিজেকে স্বাভাবিক রাখতে কষ্ট হয়েছে। দুচোখের পানি ধরে রাখতে পারি নাই। ট্রেনের এত যাত্রী, সবাই যার যার মতো চলে যাচ্ছে। আমি আরও কিছু যাত্রীসহ একে একে চারটি লাশ বের করে নিয়ে আসি। ততক্ষণে স্থানীয়রা দৌড়ে এগিয়ে আসে।’ এ কথাগুলো ট্রেন ও মাইক্রোবাস দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী, ট্রেনের যাত্রী মাহিদুল ইসলাম রবিনের (৩০)।
আজ শুক্রবার দুপুরে চট্টগ্রামের মীরসরাইয়ে ট্রেন ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত হয়েছেন মাইক্রোবাসের ১১ জন যাত্রী। গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও একজন। এ দুর্ঘটনার একজন প্রত্যক্ষদর্শী ট্রেনের যাত্রীর সঙ্গে কথা হয় আজকের পত্রিকার। তিনি জানান ভয়াবহ সেই দুর্ঘটনার কথা।
চট্টগ্রামের আখাউড়া রেলস্টেশন থেকে চট্টগ্রাম শহরের উদ্দেশ্যে মহানগর প্রভাতী ট্রেনে ওঠেন মাহিদুল ইসলাম রবিন। রবিন আজকের পত্রিকাকে বলেন, ‘মহানগর প্রভাতী ৭টা ৪৫ মিনিটে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসে। ট্রেন নম্বর ৭০৪। মীরসরাইয়ের খৈয়াছড়া ঝরনা এলাকায় যখন পৌঁছায়, তখন সময় ১টা ৪৫ মিনিট। ট্রেনের জানালা দিয়ে দেখি রেললাইনের পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে একটি সাদা রঙের মাইক্রোবাস রেললাইন পার হওয়ার জন্য লাইনের মাঝখানে চলে আসে। সঙ্গে সঙ্গে মাইক্রোবাসটি ট্রেনের মুখোমুখি এলে দুমড়ে-মুচড়ে প্রায় আধা কিলোমিটার ছেঁচড়ে নিয়ে যায়।’
রবিন আরও বলেন, ‘যখন আধা কিলোমিটার পরে ট্রেনটি দাঁড়ায়। তখন ট্রেনের সব যাত্রী নেমে দেখি ট্রেনের সামনে আটকে থাকা দুমড়ে-মুচড়ে যাওয়া মাইক্রোবাসের সব যাত্রীর ক্ষতবিক্ষত নিথর মৃতদেহ। একজন গুরুতর আহত।’
মর্মান্তিক এ দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী রবিন ব্যক্তিগত অনুভূতি জড়িয়ে বলেন, ‘জীবনে এ রকম দুর্ঘটনা কখনো দেখে নাই। নিজেকে স্বাভাবিক রাখতে কষ্ট হয়েছে। দুচোখের পানি ধরে রাখতে পারি নাই। ট্রেনের এত যাত্রী, সবাই যার যার মতো চলে যাচ্ছে। আমি আরও কিছু যাত্রীসহ একে একে চারটি লাশ বের করে নিয়ে আসি। ততক্ষণে স্থানীয়রা দৌড়ে এগিয়ে আসেন। তারা লাশগুলো উদ্ধার করেন। আহত একজনকে হাসপাতালে নিয়ে যান।’
মাহিদুল ইসলাম রবিন বলেন, ‘মাইক্রোবাসটিতে ১২ জন যাত্রী ছিল ১১ জন নিহত হন ঘটনাস্থলে। পুলিশ ফায়ার সার্ভিসের লোকজন এসে ১১ জনের লাশ উদ্ধার করেন। এ সময় গেটম্যান ছিল না। লাইনম্যান ছিল না। থাকলে হয়তো এই ভয়াবহ দুর্ঘটনা ঘটতো না।’

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
৩ মিনিট আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১২ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে