
চট্টগ্রামের মীরসরাইয়ে ট্রেন ও পর্যটকবাহী একটি মাইক্রোবাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১১ জন নিহত হয়েছেন। নিহত সবাই মাইক্রোবাসের যাত্রী ছিলেন। তবে প্রাথমিকভাবে কারও পরিচয় পাওয়া যায়নি।
আজ শুক্রবার দুপুরে উপজেলার বড় টাকিয়া রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মীরসরাই থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবীর হোসেন ১১ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, এ ঘটনায় গুরুতর আহত আরও দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি জানান, মহানগর প্রভাতী ট্রেনের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ হয়েছে।
জানা গেছে, মহানগর প্রভাতী ট্রেনটি যাওয়ার সময় মাইক্রোবাসটি দ্রুত রেললাইন অতিক্রমের চেষ্টা করলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ট্রেনটি মাইক্রোবাসটিকে প্রায় এক কিলোমিটার ঠেলে নিয়ে যায়। হতাহতদের বাড়ি হাটহাজারীর আমানবাজার এলাকায়।
মীরসরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইমাম হোসেন আজকের পত্রিকাকে বলেন, হতাহতের সংখ্যা বাড়তে পারে। পর্যটকেরা খৈয়াছড়া ঝরনা থেকে ফিরছিলেন বলে প্রাথমিকভাবে জানিয়েছেন তিনি।
মীরসরাই থানায় দায়িত্বরত কর্মকর্তা এসআই সিরাজ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ৯৯৯-এ খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৪২ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
১ ঘণ্টা আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
২ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে