
চট্টগ্রামের মীরসরাই উপজেলায় বড় তাকিয়া স্টেশন এলাকায় ট্রেন ও পর্যটকবাহী মাইক্রোবাসের সংঘর্ষের সময় দায়িত্বরত গেটম্যান সাদ্দাম হোসেন ছিলেন না বলে অভিযোগ পাওয়া গেছে। ওই সময় লেবেল ক্রসিংয়ের বাঁশও (গেটবার) ফেলানো অবস্থায় ছিল না। ফলে ভয়াবহ ওই দুর্ঘটনায় এখন পর্যন্ত ১১ জন নিহত হয়েছেন। এদিকে এ ঘটনায় পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে রেলওয়ে।
আজ শুক্রবার দুপুর পৌনে ২টায় বড় তাকিয়া স্টেশন থেকে একটু দূরে খৈয়াছড়া ঝরনা এলাকায় ট্রেনের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষের ঘটনা ঘটে। সেখানে থাকা লেভেল ক্রসিংটি রেলওয়ের অনুমোদিত ছিল। গেটম্যান হিসেবে দায়িত্বরত ছিলেন সাদ্দাম হোসেন। কিন্তু ঘটনার সময় তিনি উপস্থিত ছিলেন না বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শী মাহিদুল ইসলাম রবিন আজকের পত্রিকাকে বলেন, দুর্ঘটনার সময় লেভেল ক্রসিংয়ের বার ফেলা ছিল না। গেটম্যানও ওই সময় ছিলেন না। ফলে বুঝতে না পেরে খৈয়াছড়া ঝরনা থেকে গোসল করে ফেরার পথে পর্যটকবাহী ওই মাইক্রোবাস রেললাইনে উঠে যায়। লেভেল ক্রসিং পার হওয়ার সময় চট্টগ্রামমুখী মহানগর প্রভাতী ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায় মাইক্রোবাসটি।’
তবে গেটম্যান সাদ্দাম হোসেনের দাবি, তিনি ছিলেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘মাইক্রোবাসটি সিগন্যাল না মেনে রেললাইনে উঠে যায়।’
এদিকে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনসার আলী আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আমাকে এ তদন্ত কমিটির প্রধান করা হয়েছে। প্রাথমিকভাবে অভিযোগ পেয়েছি, ঘটনার সময় গেটম্যান ছিলেন না। তবে গেটম্যান আমাদের কাছে দাবি করেছেন যে তিনি উপস্থিত ছিলেন। এ বিষয়ে দ্রুত সময়ে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।’

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
৪ মিনিট আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১২ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে