কয়েক বছর ধরেই কিছুটা লাইমলাইটের বাইরে থাকছেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি। বিরতি দিয়ে সিনেমা করার পাশাপাশি তারকাদের বিভিন্ন পার্টিতেও খুব একটা দেখা যায় না তাঁকে। তবে স্বামী আদিত্য চোপড়ার সঙ্গে যশরাজ ফিল্মসের দায়িত্ব কাঁধে নিয়ে প্রযোজনায় সময় দিচ্ছেন রানী।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, সম্প্রতি রানীকে দেখা যায় মুম্বাইয়ের সিদ্ধি বিনায়ক মন্দিরে। সেখানে করা রানীর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এতে দেখা যায়, রানী নিজের স্ফীত পেট ঢেকেছেন ওড়না দিয়ে। আর এই ভিডিও দেখেই নেটিজেনরা মনে করছেন, ফের বুঝি মা হতে চলেছেন অভিনেত্রী। এ ছাড়া বর্তমানে বেশ ঢিলেঢালা পোশাক পরছেন তিনি। আর এসব দেখেই দুয়ে-দুয়ে চার মেলাচ্ছেন অনেকে। ধারণা করছেন, আসতে চলেছে রানী আর আদিত্যর দ্বিতীয় সন্তান।
২০১৪ সালে প্রযোজক আদিত্য চোপড়াকে বিয়ে করেন রানী মুখার্জি। ২০১৫ সালে জন্ম হয় তাঁদের মেয়ে আদিরার। মেয়ের জন্মের আগে থেকেই সিনেমার পর্দা থেকে নিজেকে অনেকটা সরিয়ে নিয়েছেন রানী।
সম্প্রতি কারিনা কাপুরকে নিয়েও এমন চর্চা শোনা যায়। তৃতীয়বার মা হতে চলেছেন কারিনা—এমন গুঞ্জনে উত্তাল ছিল নেট দুনিয়া। সম্প্রতি ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ছবিতে অভিনেত্রীর পেট কিছুটা স্ফীত দেখানোকে কেন্দ্র করে যাবতীয় জল্পনার সূত্রপাত হয়।

১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
৮ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১৯ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১৯ ঘণ্টা আগে