বলিউড ভাইজান সালমান খানের প্রেমিকার দীর্ঘ তালিকায় সবশেষ নাম ইউলিয়া ভান্তুর। রোমানিয় এই টিভি তারকার জন্মদিন ছিল রোববার (২৪ জুলাই)। বিশেষ দিনটিতে খান পরিবারের সঙ্গে কেক কেটে জমজমাট জন্মদিন উদ্যাপন করেন ইউলিয়া।
সামাজিক যোগাযোগ মাধ্যমে জন্মদিনের ঝলক শেয়ার করেছেন ইউলিয়া। কেক কাটা অনুষ্ঠানের একটি ভিডিও এবং বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন তিনি। এতে দেখা গেছে কেক কাটার সময় সালমানকে বার্থডে গার্লের পাশেই দেখা মিলেছে। দুজনেই কালো রঙের পোশাক পরেছেন। সালমানের ভাই সোহেল খান, বোন অর্পিতার স্বামী আয়ুষ শর্মা, সুরকার সাজিদও তাঁদের পার্টিতে যোগ দিয়েছিলেন।
জন্মদিন উদ্যাপনের একটি ছবি শেয়ার করে অভিনেতা আয়ুষ শর্মা ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, ‘ইউলিয়া তোমাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। সব সময় এমন হাসতে থাকো এবং আনন্দ ছড়িয়ে দাও।’
গত কয়েক বছর ধরে চর্চায় সালমান-ইউলিয়ার প্রেম। যদিও নিজেদের সম্পর্ক নিয়ে এখন পর্যন্ত মুখ খোলেননি দুই তারকার কেউই। প্রায়ই দুজনকে বিভিন্ন পার্টি এবং পারিবারিক অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায়।

১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
৩ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১০ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১৫ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১৫ ঘণ্টা আগে