গাড়ি চালানোর সময়ে বিনোদনের অন্যতম মাধ্যম গাড়ির স্টেরিও সিস্টেম। আধুনিক স্টেরিও সিস্টেমের ইন্টারফেস যে শুধু গাড়ির ইন্টেরিয়রের চেহারা বদল করে দেয়, তা নয়। বরং সাউন্ড সিস্টেম ভালো মানের পাবেন এবং এ কারণে গাড়ি চালানো ও যাত্রায় আনন্দ নিয়ে আসবে। তবে, ভালো সাউন্ড সিস্টেম কেনা যতটা সহজ মনে করা হয়, কাজটা তত সহজ তা নয়। অল্প কিছু বিষয় লক্ষ্ রাখলে আপনি গাড়ির স্টেরিও সিস্টেম কেনার ব্যাপারে আত্মবিশ্বাসী হতে পারবেন।
অডিও সোর্স
গাড়ির স্টেরিও সিস্টেম কেনার সময় সবার আগে যে বিষয়টি নিশ্চিত করতে হবে, তা হলো স্টেরিও সিস্টেম সব ফরম্যাটের প্লেব্যাক সাপোর্ট করে কি না। এখনকার যুগে অডিও শোনার বিভিন্ন রকম ফরম্যাট রয়েছে, যেমন এমপিথ্রি, ডব্লিউ এ ভই ইত্যাদি। লক্ষ রাখবেন, যেন সব ফরম্যাটের অডিও স্টেরিও সিস্টেমে শোনা যায়। এ ছাড়া, ব্লুটুথ, ইউএসবি, রেডিও, সিডি, ডিভিডি চলে কি না সেগুলোও খেয়াল রাখুন।
স্মার্টফোন ও অ্যাপ অ্যাপ
এখনকার দিনে প্রত্যেকেই একটা ব্যাপার খেয়াল করেন, আর তা হলো, তাদের গাড়ির সিস্টেমগুলোতে স্মার্টফোন এবং বিভিন্ন অ্যাপ সাপোর্ট করে কি না। স্টেরিও সিস্টেম কেনার আগে এ বিষয়টি দেখে নেবেন। অ্যাপল কার প্লে, অ্যান্ড্রয়েড অটো ইত্যাদির সঙ্গে স্মার্টফোন কানেক্ট করতে পারলে আপনি যেমন স্টেরিও সিস্টেমেও ভালো অভিজ্ঞতা পাবেন, তেমনই ড্রাইভিং, ন্যাভিগেশনেও সুবিধা পাবেন।
রেডিও
বেশ কয়েক বছর আগেও এফ এম রেডিওর চল ছিল এ দেশে। মোবাইলে, গাড়িতে সবাই প্রায় এফ এম রেডিওতে গান শুনত। এখন এফ এম রেডিওর শ্রোতা তুলনামূলক কমে গেলেও, একেবারেই যে নেই তা নয়। এখনো দেখা যায় অনেকেই গাড়িতে যেতে যেতে এফ এম রেডিওতে গান শুনছেন। স্টেরিও সিস্টেম কেনার সময় এটাও দেখে নিতে হবে আপনার গাড়ির অডিও সিস্টেমে রেডিও আছে কি না।
জিপিএস ন্যাভিগেশন সিস্টেম
গাড়িতে থাকা জিপিএস সিস্টেম আপনাকে গন্তব্যে পৌঁছে দিতে সহায়তা করে। আপনি কোথাও যেতে চাইলে কোনদিক দিয়ে যাবেন, কোন রাস্তা দিয়ে ঢুকলে সুবিধা—সবকিছু জিপিএস সিস্টেম আপনাকে জানিয়ে দেবে। প্রযুক্তির এই যুগে জিপিএস অনেকটা আশীর্বাদের মতো। এখনকার যুগে প্রায় সব স্টেরিও সিস্টেমেই জিপিএস সিস্টেম ইন্টিগ্রেটেড থাকে। যদি না থাকে, তাহলে এমনটিই নেবেন, যেটায় জিপিএস সিস্টেম আছে।
বাজেট
সবশেষে আসল বিষয়টিই বাকি থাকল, সেটা হলো বাজেট। অনেকেই আছেন, যাঁদের একটা কিছু কিনতে গেলে সবই ভালো লাগে, কিন্তু আটকে যান বাজেটের কারণে। স্টেরিও সিস্টেম কেনার আগেই ঠিক করে নিন আপনার বাজেট। কত টাকা খরচ করবেন তা ঠিক করে সেই বাজেট অনুযায়ী আপনি আপনার স্টেরিও সিস্টেমের খোঁজ করুন।
লেখক: ফাউন্ডার ও সিইও, বাংলা অটোমোবাইল স্কিলস

আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
১১ ঘণ্টা আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
১৪ ঘণ্টা আগে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজটির কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পক্ষে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে আজ বুধবার এক বিবৃতিতে ৪৪ লাখ ফলোয়ারের ভেরিফায়েড ফেসবুক পেজটির কার্যক্রম বন্ধের কথা জানানো হয়।
১৫ ঘণ্টা আগে
বছর পাঁচেক আগে করোনার সংক্রমণে পৃথিবী থেমে গিয়েছিল, পুরো মানবসভ্যতা বিলীন হতে বসেছিল। আর তার ১০০ বছর আগে স্প্যানিশ ফ্লুর বিষাদময় বৈশ্বিক মহামারির ইতিহাসও আমাদের জানা আছে। ১৯১৮ থেকে ১৯২০ সাল—এই দুই বছরে ২০০ কোটির কম মানুষের এই পৃথিবীর ৩ থেকে ৫ কোটি মানবসন্তানের জীবনহানি ঘটিয়েছিল সেই ভয়ংকর ভাইরাস।
২ দিন আগে