সোমবার রাত ৭টা ৪৫ মিনিটে মারা গেছেন ভারতের খ্যাতিমান গজলশিল্পী ভূপিন্দর সিং। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। কোলন ক্যানসার ও কোভিড সম্পর্কিত জটিলতায় ভুগছিলেন তিনি। তাঁর স্ত্রী সংগীতশিল্পী মিতালী মুখার্জি জানিয়েছেন, মুম্বাইয়ের একটি হাসপাতালে মারা গেছেন তিনি। ইউরিন ইনফেকশনের কারণে সপ্তাহ দেড়েক আগে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। পরে কোভিড টেস্ট করালে ফলাফল পজিটিভ আসে।
তাঁর চিকিৎসার তত্ত্বাবধানে থাকা ডা. দীপক নামজোশি জানিয়েছেন, সোমবার সকালেরর দিকে ভূপিন্দর সিংয়ের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়। সেখানেই সন্ধ্যায় মারা যান তিনি।
কিংবদন্তি এই গায়কের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সংগীত অঙ্গনে।
পাঁচ দশকের ক্যারিয়ারে বেশ কয়েকটি হিট গান উপহার দিয়েছেন ভূপিন্দর সিং। কাজ করেছেন মহম্মদ রফি, আরডি বর্মণ, লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে, বাপ্পি লাহিড়ীর মতো কালজয়ী সংগীতজ্ঞদের সঙ্গে।
আজ মুম্বাইয়ে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৮ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৮ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৯ ঘণ্টা আগে