প্রায় দুই যুগের সংসারযাপনকে ইতি জানিয়ে আলাদা হয়েছেন তারকা দম্পতি এস আই টুটুল ও তানিয়া আহমেদ। এরইমধ্যে দ্বিতীয় বিয়ের কাজটিও সেরে নিয়েছেন সংগীতশিল্পী এস আই টুটুল। সোমবার (১৮ জুলাই) দুপুরে পাওয়া গেল এই বিয়ে ও বিচ্ছেদের খবর।
জানা গেছে, গত ৪ জুলাই যুক্তরাষ্ট্রপ্রবাসী শারমিনা সিরাজ সোনিয়াকে বিয়ে করেছেন এস আই টুটুল। তাঁর সঙ্গেই এখন নিউইয়র্কে থাকছেন গায়ক। যুক্তরাষ্ট্রে সোনিয়া একটি চাকরির পাশাপাশি মিডিয়ার কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত। আরটিভির একটি রিয়েলিটি শোয়ের কাজ করতে গিয়ে টুটুলের সঙ্গে পরিচয় হয় সোনিয়ার। বিয়ের খবরটি নিশ্চিত করে টুটুল বলেন, ‘আমরা গত ৪ জুলাই যুক্তরাষ্ট্রে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছি। খুব তাড়াতাড়ি এখানে (যুক্তরাষ্ট্র) ও বাংলাদেশে বন্ধুবান্ধবদের নিয়ে একটি আনুষ্ঠানিকতা করব। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
এ বিয়ের খবরের মাধ্যমে সামনে এসেছে অভিনেত্রী তানিয়া আহমেদের সঙ্গে টুটুলের বিচ্ছেদের বিষয়টি। ১৯৯৯ সালের ১৯ জুলাই বিয়ে করেন তাঁরা। দীর্ঘ বছরের বৈবাহিক সম্পর্কের অধ্যায় তাঁরা শেষ করেছেন গত বছরই। টুটুল বলেন, ‘৫ বছর ধরে আমি ও তানিয়া সেপারেশনে ছিলাম। গত বছর আমাদের অফিশিয়াল ডিভোর্স হয়।’
এই তারকা দম্পতির সংসার ভাঙার খবরে অবাক হয়েছেন শোবিজের লোকজন। চমকে গেছেন ভক্তরাও। টুটুল-তানিয়ার সংসারে আছে তিন সন্তান। তারা হলেন অনয়, শ্রেয়াস ও আরশ। আরও দুটি মেয়ে আছে আয়াত ও সামিয়া নামে। এই দুজনকে দত্তক নিয়েছিলেন টুটুল-তানিয়া।
টুটুলের বিয়ের খবরে নিজের শুভেচ্ছাবার্তা দিয়েছেন তাঁর প্রাক্তন স্ত্রী অভিনেত্রী তানিয়া। তিনি বলেন, ‘আমাদের সমঝোতায় ডিভোর্স হয়েছে। ও ওর লাইফ নিয়ে ভাল থাকুক। তার জন্য আমার শুভকামনা থাকবে সবসময়।’
বিনোদনের খবর সম্পর্কিত পড়ুন:

ঈদে প্রচারের জন্য রঙ্গন মিউজিক তৈরি করেছে বিশেষ নাটক ‘যে বাঁধন যায় না ছেঁড়া’। নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু, পরিচালনায় অমিতাভ আহমেদ রানা ও সুব্রত মিত্র। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, ইরফান সাজ্জাদ, সুনেরাহ বিনতে কামাল, এস এম আশরাফুল আলম সোহাগ, রেশমা আহমেদ, আজম খান, ইফতেখার...
৬ ঘণ্টা আগে
ঈদের সময় এলে শাকিব খানের সিনেমা নিয়ে তড়িঘড়ি করতে দেখা যায় নির্মাতাদের। শেষ মুহূর্তে শুটিং, সম্পাদনা নিয়ে ব্যস্ত সময় পার করেন তাঁরা। গত কয়েক বছর এটা যেন নিয়মিত দৃশ্য। এবারও এর ব্যতিক্রম হয়নি। ঈদের আর সপ্তাহখানেক বাকি থাকলেও শোনা যাচ্ছে এখনো শেষ হয়নি শাকিব খানের রোজার ঈদের সিনেমা ‘প্রিন্স: ওয়ানস...
৬ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৬ ঘণ্টা আগে
দীর্ঘ পাঁচ বছর বিরতির পর গত বছরের শেষদিকে ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের পঞ্চম সিজনে ফিরে আসেন তৌসিফ। এবার ফিরে আসছেন শামীম হাসান। আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই অভিনেতার ফেরার ঘোষণা দেওয়া হয়। ‘ব্যাচেলর পয়েন্ট ৫’ ধারাবাহিকের চ্যাপ্টার ১০ থেকে দেখা যাবে শামীম হাসানকে।
১৯ ঘণ্টা আগে