২০ বছরের অম্ল-মধুর সম্পর্কের অবসান হলো। চার হাত এক হলো হলিউডের জনপ্রিয় তারকা জুটি জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেকের। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে বিয়ে সারলেন আলোচিত এই জুটি।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি, গার্ডিয়ানসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা যায়, বিয়ের খবর নিশ্চিত করেছেন সংগীত তারকা ও হলিউড অভিনেত্রী নিজেই।
জেনিফার তাঁর ওয়েবসাইটে লিখেছেন, ‘আমরা বিয়েটা করেই ফেললাম। ভালোবাসা সুন্দর। ভালোবাসা উদার। ২০ বছরের ধৈর্যের অবসান হলো। আমাদের ভালোবাসা পরিণতি পেল।’
২০০২ সালে ‘গিগলি’ সিনেমার শুটিংয়ের সময় সাক্ষাৎ এই যুগলের। ২০০৩ সালে তাঁদের বাগদান হয়। যদিও এর পরের বছরই বাগদান ভেঙে যায়।
বেনের সঙ্গে বিচ্ছেদের পর ২০০৪ সালে দীর্ঘদিনের বন্ধু গায়ক মার্ক অ্যান্থনিকে বিয়ে করেন জেনিফার লোপেজ। ২০১৪ সালে বিবাহবিচ্ছেদ হয় তাঁদের। দুই সন্তান আছে জেনিফার-মার্ক জুটির। অন্যদিকে, ২০০৫ সালে অভিনেত্রী জেনিফার গার্নারকে বিয়ে করেন বেন। ২০১৮ সালে তাঁদের বিচ্ছেদ হয়। বেন ও গার্নার জুটির তিনটি সন্তান রয়েছে।
এর পর দুজনেই নতুন সম্পর্কে গেছেন। তবে সে সম্পর্কও ভেঙে যায়। ফের সিঙ্গেল জেনিফার ও বেন। পুরোনো প্রেম নতুন করে শুরু হয়। একসঙ্গে বিভিন্ন জায়গায় দেখা যায় তাঁদের। অবশেষে এই তারকা জুটির মধুরেণ সমাপয়েৎ হয় লাস ভেগাসে।

ঈদে প্রচারের জন্য রঙ্গন মিউজিক তৈরি করেছে বিশেষ নাটক ‘যে বাঁধন যায় না ছেঁড়া’। নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু, পরিচালনায় অমিতাভ আহমেদ রানা ও সুব্রত মিত্র। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, ইরফান সাজ্জাদ, সুনেরাহ বিনতে কামাল, এস এম আশরাফুল আলম সোহাগ, রেশমা আহমেদ, আজম খান, ইফতেখার...
৭ ঘণ্টা আগে
ঈদের সময় এলে শাকিব খানের সিনেমা নিয়ে তড়িঘড়ি করতে দেখা যায় নির্মাতাদের। শেষ মুহূর্তে শুটিং, সম্পাদনা নিয়ে ব্যস্ত সময় পার করেন তাঁরা। গত কয়েক বছর এটা যেন নিয়মিত দৃশ্য। এবারও এর ব্যতিক্রম হয়নি। ঈদের আর সপ্তাহখানেক বাকি থাকলেও শোনা যাচ্ছে এখনো শেষ হয়নি শাকিব খানের রোজার ঈদের সিনেমা ‘প্রিন্স: ওয়ানস...
৭ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৭ ঘণ্টা আগে
দীর্ঘ পাঁচ বছর বিরতির পর গত বছরের শেষদিকে ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের পঞ্চম সিজনে ফিরে আসেন তৌসিফ। এবার ফিরে আসছেন শামীম হাসান। আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই অভিনেতার ফেরার ঘোষণা দেওয়া হয়। ‘ব্যাচেলর পয়েন্ট ৫’ ধারাবাহিকের চ্যাপ্টার ১০ থেকে দেখা যাবে শামীম হাসানকে।
২০ ঘণ্টা আগে