আলিয়া ভাট মা হতে চলেছেন—এমন সুখবর দেওয়ার পর থেকেই আলোচনায় হবু বাবা রণবীর কাপুর। গত ১৪ এপ্রিল বিয়ে করেন রণবীর-আলিয়া। বিয়ের আড়াই মাসের মাথায়, মা হচ্ছেন বলে সুখবর দেন আলিয়া। এর পর থেকেই সন্তান প্রসঙ্গে টুকটাক কথা বলছেন রণবীর।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীর জানান, অনেক দিন ধরেই বাবা হওয়ার ইচ্ছে তাঁর। আর এর অন্যতম কারণ, রণবীরের বেড়ে চলা বয়স। আগামী ২৮ সেপ্টেম্বর নিজের ৪০তম জন্মদিনের কেক কাটবেন অভিনেতা। বয়স চল্লিশের আগেই বাবা হওয়ার ইচ্ছে ছিল তাঁর।
রণবীর বলেছিলেন, ‘মানুষ যখন ৪০ বছরে পৌঁছে যায়, তখন তাঁর মনে হয়, ইয়ার আমার বাচ্চার যখন ২০ বছর হবে, তখন আমার বয়স হয়ে যাবে ৬০। আমি কি আর পারব ওর সঙ্গে খেলতে বা ট্র্যাকে যেতে?’
অভিনেতার আপকামিং সিনেমা ‘শমশেরা’র পরিচালক করণ মালহোত্রাও জানান, আড়াই বছর আগেই রণবীর বাবা হওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন। করণের ভাষ্য, ‘রণবীরের বাবা হওয়ার উৎসাহ আলাদা মাত্রার। আমি যখন ওকে বলেছিলাম আমাদের একটা বাচ্চা আছে। রণবীর তখন বলেছিল, “শুভেচ্ছা ভাই। আমিও খুব জলদি বাবা হব।” ওর উদ্দীপনাই ছিল অন্যরকম।’
২০১৭ সালে ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিং সেট থেকে শুরু হয় রণবীর-আলিয়ার প্রেম। আর এই সম্পর্ক প্রকাশ্যে আসে ২০১৮ সালে। আরেক তারকা সোনম কাপুরের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে প্রথম প্রকাশ্যে একসঙ্গে দেখা যায় রণবীর-আলিয়াকে। এরপর বিভিন্ন অনুষ্ঠানে দুই পরিবারের নানা কিছুতে তাঁদের একসঙ্গে দেখা যায়। অবশেষে গত ১৪ এপ্রিল দুজনের ভালোবাসা বিয়ের পূর্ণতা পায়।

বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে, এমনই মত অপু বিশ্বাসের। তাঁর দাবি, ২০১৬ সালের পর থেকে ঢালিউডে নোংরামির চর্চা শুরু হয়েছে, যা ধীরে ধীরে পুরো ইন্ডাস্ট্রির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
১১ ঘণ্টা আগে
গত ২৫ জানুয়ারি বনগাঁয়ের এক অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে বিপাকেই পড়েছেন মিমি চক্রবর্তী। অনুষ্ঠানে ওঠার কথা ছিল রাত ১০টায়, তিনি উঠেছেন ১১টার পর। আয়োজকেরা নির্দিষ্ট সময়ে অনুষ্ঠান শেষ করার তাগিদে নাকি মিমিকে নামিয়ে দিয়েছেন স্টেজ থেকে। সেই ঘটনায় বনগাঁ থানায় অভিযোগ জানিয়েছেন মিমি। অভিযোগের ভিত্তিতে পুলিশ
১১ ঘণ্টা আগে
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ প্রতি পর্বেই নানা চমক নিয়ে হাজির হয়। আর ঈদের ইত্যাদি সেই চমক বাড়িয়ে তোলে নানান বর্ণিল আয়োজনের মাধ্যমে। থাকে বিভিন্ন অঙ্গনের তারকাদের অংশগ্রহণ। এবারের ঈদের ইত্যাদিতে তেমনই এক চমক নিয়ে আসছেন দুই অভিনেত্রী তমা মির্জা ও জান্নাতুল সুমাইয়া হিমি।
১৬ ঘণ্টা আগে
অভিনয়ের পাশাপাশি উপস্থাপনায় জনপ্রিয় মুখ আইশা খান। মাছরাঙা টেলিভিশনের রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানার উপস্থাপনায় ব্যস্ত থাকায় পাঁচ মাস নাটকের শুটিং করতে পারেননি আইশা। সম্প্রতি তিনি ফিরেছেন অভিনয়ে। কাজ করছেন ঈদের নাটকের।
১ দিন আগে