মারা গেলেন বরেণ্য ড্রামার ও সংগীত পরিচালক রুমি রহমান। রোববার দিবাগত ভোররাত (১১ জুলাই) ৫টা ৪০ মিনিটে ধানমন্ডির বাসায় স্ট্রোক করে মারা যান তিনি। এমনটাই নিশ্চিত করেছেন আর্টসেল ব্যান্ডের কাজী ফয়সাল আহমেদ।
কাজী ফয়সাল বলেন, ‘আমরা একসঙ্গে কত শো করেছি। সবাই চলে যাব। তাই বলে এত আগে চলে গেলেন। প্রায়ই কথা হতো তার সঙ্গে। গত সপ্তাহে দেখাও হলো, বলল “আবার বাজাচ্ছি দোয়া করিস”। গত মাসেই তাঁর একটা ছেলে হয়েছে। তাঁর পরিবারকে সৃষ্টিকর্তা শক্তি দিক।’
দলছুট থেকে আর্ক- দেশের প্রায় সবগুলো উল্লেখযোগ্য ব্যান্ডের সঙ্গেই বাজিয়েছেন রুমি। দেশের শীর্ষ ড্রামারদের মধ্যে অন্যতম ছিলেন তিনি। ব্যান্ড ইতিহাসের অনেক ঐতিহাসিক অ্যালবামের সঙ্গে জড়িত ছিলেন ড্রামার রুমি। লেজেন্ড ব্যান্ডের প্রথম ও একমাত্র অ্যালবাম ‘অন্যভুবন’, দলছুটের ‘আকাশচুরি’, অর্থহীনের প্রথম অ্যালবাম ‘ত্রিমাত্রিক’, দ্য ট্র্যাপের ‘ঠিকানা’সহ এমন অনেক রেকর্ডেড অ্যালবামে রুমি রহমানের ছিল সরাসরি অংশগ্রহণ।

১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
৪ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১০ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১৫ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১৫ ঘণ্টা আগে